বদ্রিনাথ থেকে দেরাদুনে ফেরার পথে যাত্রীবাহী হেলিকপ্টার ভেঙে পড়েছে। ৬ জনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
খারাপ আবহাওয়ার পূর্বাভাস সত্ত্বেও হেলিপ্টারটি যাত্রী নিয়ে আকাশে ওড়ে। উত্তরাখণ্ডের চামোলি জেলা প্রশাসন হেলিকপ্টার ভেঙে পড়ার খবর নিশ্চিত করলেও প্রাণহানি সম্পর্কে বক্তব্য জানায়নি।
ভারতীয় আবহাওয়া বিভাগ ৩০ অক্টোবর, শুক্রবার, উত্তরাখণ্ডের চামোলিতে খারাপ আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে কমলা সতর্কতা জারি করেছিল। মেঘলা আকাশ, বৃষ্টি, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়েছিল।
জেলা প্রশাসন জানিয়েছে যে হেলিকপ্টার সংযোগ হারিয়েছে। তবে বিশদ তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।
Badrinath Chopper Accident
বদ্রিনাথে হেলিকপ্টার ভেঙে ৬ জনের মৃত্যু আশঙ্কা
এরকম ঘন মেঘে ঢাকা আকাশে উড়েছিল কপ্টার।
×
Comments :0