Disaster in Bhutan

ভুটানে বিপর্যয়, সতর্কতা উত্তরবঙ্গে

জাতীয় রাজ্য

ভুটানে প্রবল বৃষ্টির জেরে বাঁধ ভেঙে বিপত্তি, সতর্কবার্তা আলিপুর, বানারহাট, কুমারগ্রাম সহ একাধিক এলাকা।নিরাপদ আশ্রয়ের খোঁজে ভুটানবাসী। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আকস্মিক জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে। ভারত সরকার পশ্চিমবঙ্গ ও আসামের কিছু অংশের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করেছে।  সংকোশ নদীর জলস্তর হঠাৎ করে অনেক বেড়ে যেতে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে সতর্ক রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বনমন্ত্রী মনোজ ওঁরাও বন্যার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা জারি করেছেন। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং শুরু করেছে বানারহাট ব্লক প্রশাসন। পাশাপাশি, পরিস্থিতির উপর নজর রাখছে জেলা পুলিশ ও প্রশাসন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের গাসা জেলার লায়া গেওগের লুঙ্গো এলাকায়, ওয়াকিলা পর্বতের নিচে অবস্থিত শিনতাপু হ্রদে বাঁধ ভেঙে বিপত্তি ঘটে। নদীর তীরবর্তী মানুষদের সতর্ক করতে সাইরেন বাজানো হয় এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ভুটানে বিপর্যয়ের খবরের পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় সংকোশ নদীর তীরবর্তী বাসিন্দাদের বৃহস্পতিবার রাতে সতর্ক করেছেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ। নদীর জলস্তর বাড়লে বা বিপদের আশঙ্কা দেখা দিল নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment