NATUNPATA | SHARAD 1433 | GENERAL KNOWLEDGE | JOGINDRANATH SARKAR | TAPAN KUMAR BAIRAGYA | 30 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | জানা অজানা | খ্যাতনামা শিশু সাহাত্যিক যোগীন্দ্রনাথ সরকার | তপন কুমার বৈরাগ্য | ৩০ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  GENERAL KNOWLEDGE  JOGINDRANATH SARKAR  TAPAN KUMAR BAIRAGYA  30 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

জানা অজানা

খ্যাতনামা শিশু সাহাত্যিক যোগীন্দ্রনাথ সরকার : তপন কুমার বৈরাগ্য

২০ অক্টোবর ২০২৬ - ৪র্থ বর্ষ

খ্যাতনামা শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার বাংলার ১২৭৩ সালের ১২কার্তিক দক্ষিণ চব্বিশপরগণা জেলার নেতরাতে জন্মগ্রহণ করেন।তিনি হলেন বাঙালীদের মধ্যে অন্যতম শিশু সাহিত্যিক।পিতার নাম ছিল নন্দলাল সরকার। আজগুবি ছড়া রচনায় তিনি ছিলেন সিদ্ধহস্ত।সত্যজিৎ রায় সম্পাদিত সন্দেশ পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন। সিটি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার লেখাপড়া। তার দাদা ছিলেন প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকার। দাদার প্রিয় ভাই ছিলেন যোগীন্দ্রনাথ সরকার। নীলরতন সরকার ছিলেন রবীন্দ্রনাথের পরম বন্ধু।তিনি আবার ছিলেন রবীন্দ্রনাথের পারিবারিক চিকিৎসক।রবীন্দ্রনাথ সেঁজুতি কাব্যগ্রন্থটা নীলরতন সরকারের নামে উৎসর্গ করেন।যোগীন্দ্রনাথ সরকার ছিলেন দাদার চেয়ে পাঁচ বছরের ছোট।তার বিখ্যাত ছড়ার বই হাসিখুশ ১৮৯৭খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হাসিখুশি প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড নামে দুটো খন্ড।আসলে এই দুটি বই মূলত বর্ণমালা ও ছোটদের উপযোগী ছড়ার সংকলন।
প্রথম খন্ডে উল্লেখযোগ্য কতকগুলো ছড়া--

ক) কাক ডাকে কা কা,
 

খ) এসো বাবা,পড় বসে ক খ গ,৩)ধন ধন ইত্যাদি।
 

দ্বিতীয় খন্ডে আছে--

ক) একটু আগে খোকন মণির মুখটি ছিলম্লান

,খ) শ্বশুরবাড়ি গিয়ে বিশে হ'ল বিশ্বনাথ গ)রেগে জ্বলে মরে হাতী,

ঘ) পরিপক্ক বেদনাটি দেখিতে যেমনঙ)কি মধুর ধ্বনি আজ শুনিবারে পাই,

চ) স্নেহলতা মা আমার মগ্ন আছেন সুখে,ছ)সর্পরে তোর দর্প দেখে বেজায় হাসি পায়।


এইরকম শিশুদের উপযোগী আরো অনেক ছড়া আছে। এইসব ছড়ার লক্ষ্য শিশুদের আনন্দময় করে তোলা।তিনি মোট শিশুদের উপযোগী ৭৮টা গ্রন্থ লেখেন।ছোটোদের উপযোগী ২১টা পৌরাণিক বই লেখেন।এদের মধ্যে উল্লেখযোগ্য ১৯১৮খ্রিস্টাব্দে প্রকাশিত পায় ছোটদের রামায়ণ  । ১৯১৯খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ছোটদের মহাভারত। ১৮৯৯ খ্রিস্টাব্দে হাসিরাশি নামে সচিত্র খুকুমণির ছড়া প্রকাশিত হয়।এই অমর শিশুসাহিত্যিক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১২ই আষাঢ় ১৩৪৪বঙ্গাব্দে।তার সৃষ্টি আজো শিশুদের কাছে অমর হয়ে আছে।

Comments :0

Login to leave a comment