Road Accident

যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় নিহত ৬

জাতীয়

উত্তর প্রদেশের হাথরাসে যমুনা এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ একটি গাড়ি এবং একটি বাসের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আরও ছয়জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।‌ সেখানেই তাঁরা বর্তমানে চিকিৎসাধীন। 
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদেহগুলো  ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ক্রেনের সাহায্যে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি সরিয়ে দেয়। নিহত ও আহতদের পরিবারের দুর্ঘটনার খবর জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ কুশওয়াহা জানান, একটি ইকো ভ্যান দিল্লি থেকে রাজস্থানের ধোলপুর যাচ্ছিল। একটি ডাবল-ডেকার বাস পেছন থেকে আসছিল। এটি নয়ডা থেকে গোরক্ষপুর যাচ্ছিল। বাসটি পেছন থেকে ইকো ভ্যানটিকে ধাক্কা দেয়। গাড়িতে প্রায় ১৩ জন ছিলেন। সকলকে উদ্ধার করে সিএইচসি খান্ডৌলিতে ভর্তি করা হয়েছে। ইকো ভ্যানের চালক অক্ষত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে সাদাবাদ কোতোয়ালি এলাকার নাগলা হাড়িয়ার কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহতরা সকলেই একটি গাড়িতে ছিলেন। নিহতদের মধ্যে তিনজন মহিলা এবং তিনজন পুরুষ। তিন শিশু সহ ছয়জন আহত হয়েছেন।
জানা গেছে, যমুনা এক্সপ্রেসওয়েতে ১৪১ নম্বর মাইলস্টোনের কাছে দুর্ঘটনা ঘটার পর যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। 
ইকো গাড়িতে থাকা সকলেই দিল্লির প্রেম নগরের বাসিন্দা। নিহতদের মধ্যে এখন পর্যন্ত দুজনের পরিচয় জানা গেছে। আনুমানিক ৪৫ বছর বয়সী দীনেশ। তাঁর  স্ত্রী সুনিতা(৪০)। রাজস্থানের ধোলপুরের রাজাখেড়া থানার গাঙ্গোলি এলাকার বাসিন্দা।  অন্যান্যদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

Comments :0

Login to leave a comment