সত্তর বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ জুলাই মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলায়। যদিও ঘটনাটি প্রকাশ্যে আসে শুক্রবার ২৪ জুলাই। নির্যাতিতার অভিযোগ, রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন, তখন দুজন পুরুষ বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণ করে। তাঁর উপর অত্যাচার চালায় দুই যুবক। পুলিশ দাবি করেছে অভিযোগ পাওয়ার তিরিশ মিনিটের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারীরা নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করছেন, ফরেনসিক প্রমাণ সংগ্রহ করছেন এবং তাঁর জবানবন্দি রেকর্ড করছেন।
ঘটনার সময় বাড়িতে ছিলেন নির্যাতিতার ছেলে। মায়ের চিৎকার শুনে জেগে ওঠেন। তিনি যাওয়ার আগেই দুই অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ অভিযুক্তদের পরিচয় চিহ্নিত করেছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের নাম মোরধ্বজ এবং বাচ্চু। নির্যাতিতা অভিযোগ করেছেন যে, প্রধান অভিযুক্ত তাকে ধর্ষণ করেছে এবং দ্বিতীয় অভিযুক্ত তাকে সহায়তা করেছে।
পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থলে ফরেনসিক দলও পাঠয়েছিলেন প্রমাণ সংগ্রহের জন্য। ঘটনাস্থল থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে। ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার জবানবন্দি রেকর্ড করেছেন। উভয় অভিযুক্তই নির্যাতিতার প্রতিবেশী। তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের হেফাজতে পাঠায়।
খেরলি থানার আধিকারিক বিজয় চান্ডেল মামলাটকে গুরুতর আখ্যা দিয়ে সংবাদ মাধ্যমকে জানান, তদন্ত যত দ্রুত সম্ভব শেষ করা হবে এবং দ্রুত নির্যাতিতা ন্যায়বিচার পাবে। অভুযুক্তদের কঠোর শাস্তির ব্যাবস্থা করা হবে।
Rajasthan
রাজস্থানে ৭০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই
×
Comments :0