বৃহস্পতিবার গভীর রাতে ঝাড়খণ্ডের রামগড় জেলায় পথ দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। একটি কয়লাবোঝাই ট্রাকের সঙ্গে ব্যান্ড পার্টির সদস্যদের বহনকারী ভ্যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভ্যানটি সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। এই ঘটনার পর শুক্রবার ক্ষুব্ধ গ্রামবাসীরা রামগড়-বোকারো সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজরাপ্পা থানার অন্তর্গত বারলাউং বুধবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ব্যান্ড সদস্যরা একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি দ্রুতগামী কয়লাবোঝাই ট্রাক তাদের ভ্যানটিকে ধাক্কা দেয়। রামগড় মহকুমা পুলিশের এসডিপিও অলোক রঞ্জন সংবাদ সংস্থাকে জানান, ‘‘ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। এবং আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রাঁচির রিমসে পাঠানো হয়েছিল, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান, ফলে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়।’’
শুক্রবার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয়রা রাস্তা অবরোধ করে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন টুইটারে লিখেছেন, ‘‘গতকাল গভীর রাতে রামগড়-বোকারো সড়কের লারি-বারলং এর কাছে একটি পথ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুর মর্মান্তিক খবরে আমি গভীরভাবে শোকাহত। রামগড়ের এসডিপিও অলোক রঞ্জন পিটিআইকে বলেন, "একটি ট্রাক ও ভ্যানের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত ও একজন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রাঁচির একটি হাসপাতালে পাঠানো হয়েছে।" এসডিপিও জানান, মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রামগড়ের সিভিল সার্জন ডা. অনিল কুমার বলেন, আটজনকে সদর হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে সাতজনকে মৃত ঘোষণা করা হয়। তিনি বলেন, ‘‘আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক ছিল এবং উন্নত চিকিৎসার জন্য তাকে রাঁচিতে পাঠানো হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।’’ পুলিশ সূ্তে জানা গেছে নিহতরা মারাংমার্চা ও বালসাগরার বাসিন্দা ছিলেন এবং শুক্রবার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের 'অবহেলায় গত তিন দিনে ওই এলাকায় দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, এই অভিযোগে গ্রামবাসীরা রামগড়-বোকারো সড়ক অবরোধ করে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।
Jharkhand
ঝাড়খণ্ডে পথ দুর্ঘটনায় নিহত ৮
×
Comments :0