CJP AI Camera Jantar Mantar

দিল্লি: এআই ক্যামেরা দিয়ে চিনে রাখা হচ্ছে প্রতিবাদীদের? ছড়ালো ভিডিও

জাতীয়

আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না। আরেকদিকে মুখাবয়ব দেখে চিহ্নিত করার বিশেষ ভ্যান যন্তর মন্তরে ঘুরিয়ে চলেছে দিল্লি পুলিশ।
শুক্রবার আন্দোলনের মধ্যেই এমন মারাত্মক অভিযোগ তুলেছেন ছাত্রছাত্রীদের একাংশ। বিক্ষোভস্থল থেকে তোলা ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অভিযোগ, আর্টিফিশিয়াল ইনটিলিজেন্স প্রযুক্তিতে তৈরি বিশেষ ক্যামেরা মুখের ছবি তুলে বিশদ পরিচয় বের করে দিতে পারে মুহূর্তে। ককরোচ জনতা পার্টি এক্স-এ এমন কিছু ক্লিপ শেয়ার করেছে। আশঙ্কা, ছাত্রছাত্রীদের ছবি থেকে নাম এবং পরিচয় জেনে রেকর্ড করে রাখা হচ্ছে। পরে পুলিশি হেনস্তার মুখে ফেলাই যার উদ্দেশ্য। 


বৃহস্পতিবার গভীর রাতে অনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে সমাজকর্মী সোনম ওয়াংচুক জানিয়েছিলেন যে ছাত্রদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। শুক্রবার দিল্লিতেই ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও এই আশ্বাস দিয়েছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাডডা এবং জিতেনদ্র সিং।
এদিকে এক্স-এ ছড়িয়ে পড়া ভিডিও পুলিশের ভ্যান দেখা যাচ্ছে। তার ভেতরে কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে ছাত্রছাত্রীদের ছবি। ভ্যানের ভেতর পুলিশ কর্মীরা নজরদারি করছেন। 
সংবাদমাধ্যমের একাংশে দিল্লি পুলিশ যদিও দাবি করেছে যে প্রতিবাদীদের মুখ চিনে রাখার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে না। অপরাধের রেকর্ড রয়েছে এমন কেউ ভিড়ে মিশে রয়েছে কিনা তার জন্য এআই ক্যামেরা বসানো ভ্যানে নজরদারি হচ্ছে।

Comments :0

Login to leave a comment