মণিপুরে ফের হিংসায় নিহত হলেন তিনজন। তার মধ্যে রয়েছে একটি দম্পতি। শুক্রবার সকালে হামলা হয় কাঙপোকপি জেলার কুকি প্রধান একটি গ্রামে।
সংবাদমাধ্যমে পুলিশ হিংসার ঘটনা স্বীকার করে বলেছে, লোইবল খুল্লেন গ্রামে কয়েকজন বন্দুক হাতে হামলা চালায়। তিনজনের দেহ পাওয়া যায়। নিহত হয়েছেন লেতখোঙ্গাম হাওকিপ (৩৪), তাঁর স্ত্রী তিনমারি হাওকিপ (৩০) এবং জঙমিংলান হাওকিপ (৩৪)।
কুকি-জী জনগোষ্ঠীর একাধিক সংগঠনের দাবি, সশস্ত্র নাগা উগ্রপন্থী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। তবে পুলিশ জানিয়েছে তদন্ত সম্পূর্ণ না হলে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
স্থানীয়েরা জানিয়েছেন, সাতটি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
কুকি জো জনগোষ্ঠীর অন্যতম সংগঠন কুকি ইনপি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। এই সংগঠন বলেছে, নির্বিচারে হত্যা এবং ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। মানবিক মর্যাদা কেড়ে নেওয়া হয়েছে। এই অত্যাচার কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
মণিপুরে এখন নাগা এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা তীব্র। এর আগে নাগা গোষ্ঠীর সশস্ত্র বাহিনী ১৪ জন কুকি গ্রামবাসীকে অপহরণ করে।
মণিপুরে বিজেপি সরকারের মেয়াদে বারবার গোষ্ঠীসংঘাত তীব্র হয়েছে মণিপুরে।
Manipur Violence
মণিপুরে কুকি গ্রামে হিংসায় নিহত এক দম্পতি সহ ৩
×
Comments :0