Visakhapatnam accident

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্ট দুর্ঘটনায় মৃত অন্তত ৮ শ্রমিক, আহত একাধিক

জাতীয়

অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমের বিশাখা স্টিল প্ল্যান্টে একটি বড় শিল্প দুর্ঘটনা ঘটেছে। জানা গেছে, গলিত ইস্পাত তোলার সময় উত্তপ্ত ইস্পাত ভর্তি একটি পাত্র ভেঙে পড়ে। অন্তত ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছেন।
ওই স্টিল প্ল্যান্টের স্টিল মেল্টিং শপ (এসএমএস)-২ এবং এসএমএস-৩ সেকশনে ঘটনাটি ঘটেছে। যার ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধিকারিকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আরও বেশ কয়েকজন গুরুতরভাবে দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ও কারখানার নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। পরিস্থিতি পর্যালোচনা করতে মুখ্যমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। 
সেই সঙ্গে, কর্মকর্তাদের কাছে উদ্ধার কাজ ও আহতদের দেওয়া চিকিৎসা সহায়তা সম্পর্কে বিস্তারিত জানতেও চান তিনি।

Comments :0

Login to leave a comment