BJP

ছয় রাজ্য থেকে বিজেপির রাজ্যসভা প্রার্থী ঘোষনা, নাম রয়েছে রাহুল সিনহাও

জাতীয় রাজ্য

পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। পশ্চিমবঙ্গ থেকে ৫ জন সাংসদের মেয়াদ শেষ ২ এপ্রিল। ইতি মধ্যে রাজ্য সভার ৪ প্রার্থীর নাম ঘোষণা করেছিল তৃনমূল কংগ্রেস। বিহার থেকে প্রার্থী হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও।

মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিহার সহ ছয় রাজ্য থেকে রাজ্যসভার প্রার্থীদের নাম ঘোষনা করেছে বিজেপি। তিনি আগে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব সামলেছেন। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ রয়েছে অনন্ত মহারাজ ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টচার্য।

বাংলা থেকে রাহুল সিনহা ছাড়াও বিহার থেকে নীতিন নবীন ও শিবেশ কুমারকে রাজ্যসভার প্রার্থী করেছে বিজেপি। অসম থেকে তেরশ গোয়ালা, যোগেন মোহন, ছত্তীসগড় থেকে লক্ষ্মী বর্মা, হরিয়ানায় সঞ্জয় ভাটিয়া, ওডিশায় মনমোহন সামল ও সুজিত কুমারকে মনোনয়ন দেওয়া হয়েছে।


 

Comments :0

Login to leave a comment