CPI(M) Office

বেদখল পার্টি দপ্তর ফেরালো সিপিআই(এম), তালা পুলিশের

কলকাতা

বিধাননগরের দত্তাবাদে গেরুয়া তাণ্ডব, দখল করা নেয় সিপিআই(এম)র পার্টি দপ্তর। রাতের অন্ধকারে পার্টি অফিসে হামলার ঘটনায় এলাকার মানুষদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সিপিআই(এম) বিধাননগর এরিয়া কমিটির দত্তাবাদের এই শাখা কার্যালয়টি প্রায় ৩৫ বছরের পুরানো। সেই অফিস বিজেপি দখল করেও শেষরক্ষা হলো না। গত রবিবার রাতের অন্ধকারে বিজেপি’র মদতপুষ্ঠ একদল দুষ্কৃতী পার্টি অফিসে তালা ভেঙে ঢুকে মার্কস-লেনিনের ছবি বাইরে ফেলে দিয়ে, কাগজপত্র বাইরে নিয়ে পুড়িয়ে দেয়। ছিঁড়ে ফেলে লাল পতাকা। অভিযোগ আলমারি ভেঙে তচনছ করে দেয়। পরে ভোরের দিকে পার্টি অফিসের বাইরে গেরুয়া রঙ করে দরজায় তালা লাগিয়ে চলে যায়। সোমবার ভোরে এলাকার লোকমুখে খবর ছড়িয়ে পড়ে। সকালের প্রাত:ভ্রমনের বেরিয়ে এলাকার মানুষ লক্ষ্য করেন, রাতারাতি সিপিআই(এম) অফিস দখল হয়ে গেছে। মঙ্গলবার সকালে পার্টি কর্মী সমর্থকরা বেরিয়ে এই দৃশ্য দেখে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে পার্টি অফিসের তালা ভেঙে অফিসের দখল নেন। পুনরায় মার্কস- লেনিনের ছবি টাঙানো হয়। গেরুয়া রঙ মুছে পুনরায় লাল রঙ করা হয়। পুলিশকে ঘটনাটি জানানো হয়। বিজেপি’র পক্ষেও পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে নিজেরাই তালা লাগিয়ে দিয়ে জানায় তদন্তকরে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। 
উল্লেখ্য, একমাস আগে এই পার্টি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে থাকা জিনিষপত্র এলোমেলো করে রাখা হয়েছিল। অভিযোগ অফিসের ড্রয়ার খোলে, আলমারিতে টাকা ছিল তা খোয়া গিয়েছিল। বিধাননগর এরিয়া কমিটির সম্পাদক বুম্বা মৈত্র জানান, ভেবেছিলাম চোর এসেছিল চুরি করছে। তাই গুরুপ্ত দেওয়া হয়নি। তবে ঘটনাটি মৌখিক পুলিশকে জানানো হয়েছিল। তারপর এই দখলের ঘটনা সামনে এলো।

Comments :0

Login to leave a comment