আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটয় ৪ পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনায় আহতের সংখ্যা ৩৫ জনেরও বেশি। মঙ্গলবার আগ্রা থেকে কৌশাম্বী ফেরার পথে পড়ুয়া বোঝাই একটি বাসকে থাথিয়ার কাছে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। স্কুল বাসটি একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চারজন পড়ুয়া নিহত এবং ৩৫ জনেরও বেশি পড়ুয়া আহত হয়েছে খবর পুলিশ সূত্রে। সংবাদ মাধ্যমের খবররে জানা গেছে বাসটিতে শিক্ষক-শিক্ষিকা পড়ুয়া সহ প্রায় ৫০ জন ছিলেন। তারা কৌশাম্বী এলাকার সিরাথু এলাকায় ওরিয়েন্টাল পাবলিক স্কুলের পড়ুয়া। রবিবার দুই দিনের স্কুল সফরের জন্য কৌশাম্বী থেকে আগ্রা গিয়েছিল। মঙ্গলবার ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে এদিন সকালে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বাইসুয়া গ্রামের সামনে চালক বাসটির গতি কমিয়ে রাস্তার পাশে নিয়ে যাচ্ছিলেন। কিছুক্ষন সময় সেখানে বাসটি দাঁড় করার জন্য। সেই সময় পেছন থেকে আসা একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনায় চারজন ছাত্র নিহত হয়। পুলিশ জানিয়েছে মৃতদের নাম আরিয়ান চৌরাসিয়া(১৪), রাজি উল্লাহ(১৭), জায়েদ মির্জা(১৭) আরমান(১৭)। দুর্ঘটনায় ৩৫ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের অধিকাংশই পড়ুয়া। তাদের সরকারি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার বিনোদ কুমার সংবাদ মাধ্যমের কাছে বলেন, ‘‘কৌশাম্বী থেকে প্রায় ৫০ জন পড়ুয়া ও শিক্ষক-কর্মচারী নিয়ে একটি স্কুল বাস মথুরা থেকে ফিরছিল। ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে আগ্রা থেকে লখনউগামী আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ২০৯ কিলোমিটার চিহ্নের কাছে একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। তিরওয়া মেডিকেল কলেজের ট্রমা সেন্টারে চারজন শিশুকে মৃত ঘোষণা করা হয়। স্কুলের অধ্যক্ষ এবং আরও একজন শিশু গুরুতর আহত হয়েছেন এবং তাঁদের কানপুরে পাঠানো হয়েছে। আহত ২২ জন পড়ুয়ার তিরওয়া মেডিকেল কলেজে চিকিৎসা চলছে।’’ তিনি আরও বলেন, ‘‘স্কুল বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়েছিল। তখনই ট্রাকটি পেছন থেকে সেটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বেঁচে যাওয়া পড়ুয়া ও শিক্ষক-কর্মচারীদের অন্য গাড়ির ব্যবস্থা করে বাড়ি পাঠানো হচ্ছে।’’ আহত এক ছাত্র জানিয়েছে, সকলে বাথরুমে যাবে বলে বাসটি কনৌজ এলাকায় দাঁড়িয়েছিল, তখনই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। বাসে প্রায় ৫০ জন শিশু ছিল।
Lucknow Agra Expressway Accident
আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় মৃত ৪ পড়ুয়া, জখম অন্তত ৩৫
×
Comments :0