NATUNPATA | BOOKTOPIC | PARBAN 1433 | ABAN THAKURER KATHA | KRISHANU BHATTACHARJEE | 23 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | বইকথা | পার্বণ ১৪৩৩ | ছবি লিখিয়ে অবন ঠাকুরের কথা | কৃশানু ভট্টাচার্য্য | ২৩ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  BOOKTOPIC  PARBAN 1433  ABAN THAKURER KATHA  KRISHANU BHATTACHARJEE  23 NOVEMBER 2026  4th YEAR

ছবি লিখিয়ে অবন ঠাকুরের কথা 
কৃশানু ভট্টাচার্য্য

এবার নাটোরে বসেছিল প্রভেনশিয়াল কংগ্রেসের অধিবেশন। অধিবেশনের সভাপতি মহারাজা জগদিন্দ্রনাথ রায়। ‌ তাঁর বিশেষ আমন্ত্রণে সেই অধিবেশনে আমন্ত্রিত হয়েছিলেন রবীন্দ্রনাথ সহ ঠাকুরবাড়ির অনেকেই। রবীন্দ্রনাথের দাবি ছিল এই সভা করতে হবে বাংলা ভাষায়। সভার অন্যতম বক্তা কৃষ্ণনগরের ব্যারিস্টার লালমোহন ঘোষ। ‌ তিনি আবার ইংরেজি ভাষায় বক্তিতা করে দেশে-বিদেশে বেশ নাম কিনেছেন। কনফারেন্স উপলক্ষে তার পরিকল্পনা ছিল বক্তৃতা দেবেন ইংরেজি ভাষায়। ঠাকুরবাড়ির একদল যুবকের চিৎকার চেঁচামেচি তে তাকে বাধ্য হয়ে বক্তৃতা দিতে হলো বাংলায়। ‌ মজার কথাটা এই যে তার বাংলা শুনে সকলের মুগ্ধ। কি সুন্দর পরিষ্কার ঝরঝরে বাংলায় বক্তব্য রাখলেন। ‌ ঠাকুর বাড়ির ওই যুবক দলের অন্যতম সদস্য ছিলেন একজন যিনি পরবর্তীকালে ছবির মাধ্যমে গল্প বলে তার পরবর্তী প্রজন্মকে আজও বিষ্ময়ে আবিষ্ট রেখেছেন। তিনি ঠাকুর বাড়ির অবন ঠাকুর। পোশাকি নাম অবনীন্দ্রনাথ ঠাকুর- রবীন্দ্রনাথের অত্যন্ত আপনজন।‌ আবার রবীন্দ্রনাথ ও তার অত্যন্ত আপন রবি কাকা। 
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী আর রবীন্দ্রনাথ ঠাকুরের যৌথ ব্যবস্থাপনায় ১৮৯৫ সালে ঠাকুরবাড়ি থেকে বাল্য গ্রন্থাবলী প্রকাশ শুরু হলো। প্রথম বইটির নাম শকুন্তলা। ‌ লেখক অবনীন্দ্রনাথ। ‌ এই সিরিজে এরপরে রবীন্দ্রনাথের নদী নামে একটি কবিতার বই প্রকাশিত হয়েছিল। ‌ আর এই দুটি বইয়ের মধ্যেই দারুন দারুন ছবি এঁকেছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। তারপর ক্ষীরের পুতুল।‌ এর অনুপ্রেরণা আবার কাকিমা মৃণালিনী দেবী। ছেলেদের গপ্পো বলার জন্যও তিনি বানিয়ে বানিয়ে একটা খাতায় কিছু গল্প লিখে রাখতেন। সে ধরনেরই একটা গল্পকে নিজের চেহারায় রঙিন করে আমাদের হাতে তুলে দিয়েছিলেন অবনীন্দ্রনাথ। এ ধরনের আরো অজস্র সৃষ্টি আমাদের শৈশব কে আলোকিত করে,  আলোড়িত  'ও করে।‌
অবনীন্দ্রনাথের জীবনের নানা কথা বহু অমূল্য আলোকচিত্র সহযোগে দুই মলাটের মধ্যে নতুন করে নিবেদন করেছেন সৌম্য কান্তি দত্ত। সৌম কান্তি এই প্রজন্মের একজন চলচ্চিত্র নির্মাতা এবং বিচিত্রপত্র পত্রিকার তিন সম্পাদকের একজন। তার গল্প বলার ভঙ্গিমাটি বড় সুন্দর।‌ এক কথায় বলতে গেলে একবার পড়তে শুরু করলে শেষ না করা পর্যন্ত থামা যাবে না। সেকালের কথা জানতে আগ্রহী মানুষের জন্য বইটি নিঃসন্দেহে খুবই আকর্ষণীয়।

অবন ঠাকুর - সৌম্যকান্তি দত্ত আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড,  কলকাতা , ৩৭৫ টাকা

Comments :0

Login to leave a comment