MA Baby and Brinda Karat met Sonam Wangchuk

দিল্লিতে অনশনরত সোনাম ওয়াঙচুক-এর সঙ্গে দেখা করলেন বেবি, বৃন্দা কারাত

জাতীয়

 সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি সহ প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত সোমবার সোনাম ওয়াঙচুক-এর সঙ্গে দেখা করে তাঁকে সংহতি জানান। সেইসঙ্গে, দিল্লির যন্তর-মন্তরে ছাত্র-যুব আন্দোলনের মঞ্চে গিয়েও সংহতি সংহতি জানান তাঁরা। ছাত্রদের এই ন্যায় সঙ্গত লড়াইয়ে তাদের পাশে সিপিআই(এম) সবসময় থাকেবে বলেও জানান তাঁরা।
এদিন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করা অনশনকারীদের অভিবাদন জানানোর পাশাপাশি, ডাক্তারি প্রবেশিকা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের শাস্তি এবং দেশের শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতার জবাবদিহির দাবিতে চলা এই আন্দোলনের পাশে দাঁড়ান তাঁরা। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন এসএফআই-এর যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ সহ অন্যান্য এসএফআই নেতৃবৃন্দ।সেইসঙ্গে, ককরোচ জনতা পার্টি-র নেতৃত্ব অভিজিৎ দীপকে, সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা-র সঙ্গেও দেখা করেন তারা। 
উল্লেখ্য, শনিবার থেকেই ফের দিল্লির যন্তর-মন্তরে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জোরালো আন্দোলন শুরু করে সিজেপি। সেদিন থেকেই সিজেপির ওসঙ্গে রাতভর অনশনে  অংশগ্রহণ করে এসএফআই নেতৃবৃন্দও। রবিবার ধর্ণামঞ্চ থেকেই অনশনে বসেন লাদাখ পরিবেশ আন্দোলনের নেতা সোনাম ওয়াঙচুক। পাশাপাশি,  ভুক্তভোগী পরীক্ষার্থী, অভিভাবকরা সহ দেশের বিভিন্ন অংশের নাগরিকরাও এই আন্দোলনে যোগ দেন।

Comments :0

Login to leave a comment