লস্কর-ই-তৈবার সদস্যা। এই অভিযোগে বাদুড়িয়ার বাসিন্দা তানিয়া পারভিন গ্রেপ্তার হয়। এবার তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার বাদুড়িয়ার যুবক আশাফুল মল্লিক।
বেঙ্গালুরুর জিগানি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় টাটা অ্যাডভান্সড লিমিটেডে নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়েছিল আশাফুল। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সাথে অনলাইনে যুক্ত থাকার অভিযোগ উঠলো তার বিরুদ্ধে।বছর ২৫-এর আশাফুল মল্লিক নামে ওই যুবককে ইতিমধ্যেই কর্ণাটক পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে।
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সাল থেকে জিগানি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় টাটা অ্যাডভান্সড লিমিটেডে নিরাপত্তারক্ষীর কাজ করছিল আশাফুল। সেই সময়ই অনলাইনে টিটিপির একাধিক কার্যকলাপের সঙ্গে সে যুক্ত হয় বলে অভিযোগ। বিশেষ করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আফগান নাগরিকদের উপর পাকিস্তানি সেনার হামলার বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তার অনলাইন যোগাযোগ ছিল বলে তদন্তকারীদের দাবি। এমনকী আফগানিস্তানের ভিসার জন্যও সে আবেদন করেছিল বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে। তবে পরিবারের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পরিবারের দাবি, আশাফুলকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে। তাদের আরও বক্তব্য, আশাফুল বরাবরই মেধাবী ছাত্র ছিল এবং একাধিক সরকারি চাকরির পরীক্ষাও দিয়েছিল। চাকরি না পেয়ে পরিবারের আর্থিক অনটনের কারণে সে বেঙ্গালুরুতে নিরাপত্তারক্ষীর কাজ করতে গিয়েছিল। পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, ছেলেকে আইনি লড়াইয়ের মাধ্যমে ছাড়ানোর জন্য আশাফুলের বাবা ইতিমধ্যেই কর্ণাটকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে, আশাফুলের সাথে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের যোগাযোগের অভিযোগের তদন্ত চালাচ্ছে কর্ণাটক পুলিশ।
Baduria Youth Arrested
পাক সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার বাদুড়িয়ার যুবক
×
Comments :0