NEET Arrest

নিট-র প্রশ্ন বলে দিয়ে লক্ষ লক্ষ টাকা নিতেন বটানির শিক্ষিকা

জাতীয়

দিল্লিতে এসএফআই’র বিক্ষোভের ছবি।

‘নিট’ প্রশ্নপত্র ফাঁসের তদন্তে এবার বটানির এক শিক্ষিকাকে গ্রেপ্তার করল সিবিআই। শনিবার সিবিআই জানিয়েছে যে ধৃত পুনের এই শিক্ষক ন্যাশনাল টেস্টিং এজেন্সির প্রশ্নপত্র তৈরির প্যানেলের সদস্য। 
মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’-র প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষা বাতিল হয়েছে। এর মধ্যে একাধিক পরীক্ষার্থী হতাশায় আত্মঘাতী হয়েছে। দেশজুড়ে বিক্ষোভের কেন্দ্রে রয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা এই সংস্থা বারবার ব্যর্থ হয়েছে। 
এদিকে সিবিআই বলেছে যে শনিবার ওই শিক্ষিকা মনীষা গুরুনাথ মানধারেকে বিশদ তদন্তের পর গ্রেপ্তার করা হয়েছে। 
ন্যাশনাল টেস্টিং এজেন্সি তৈরি করে সর্বভারতীয় স্তরে সব পরীক্ষার দায়িত্ব দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এই সংস্থাকে বাতিল করে নিকেন্দ্রীকৃত পরীক্ষা ব্যবস্থায় ফিরে যাওয়ার দাবি তুলেছে সিপিআই(এম)। এই সংস্থা এনটিএ বাতিলের দাবিতে সরব এসএফআই’র মতো একাধিক ছাত্র সংগঠন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবি তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী। 
সিবিআই জানিয়েছে মানধারে সম্ভাব্য পরীক্ষার্থীদের সঙ্গে মনীষা ওয়াঘমারের মারফত যোগাযোগ করত। ওয়াঘমারেকেও গ্রেগ্তার করা হয়েছে। 
সিবিআই জানিয়েছে মানধারে সরাসরি বটানি ও জুলজির প্রশ্নপত্র দেখতে পারতেন। এনটিএ তাঁকে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল। বাছাই করা কিছু ছাত্রছাত্রীকে প্রশ্নে বিনিময়ে একেকজনের থেকে কয়েক লক্ষ টাকা আদায় করতেন মানধারে।

Comments :0

Login to leave a comment