Delhi Building Collapsed

দিল্লিতে ভেঙে পড়ল বাড়ি, ধ্বংসস্তূপের নিচে একাধিক বাসিন্দা

জাতীয়

দিল্লির সত্য নিকেতনে বাড়ি ভেঙে পড়ে চাপা পড়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। একজনকে উদ্ধার করা গিয়েছে।
বাড়ি ধসে পড়ার খবর পেয়ে দমকল, পুলিশ এবং বিদর্যয় মোকাবিলা দল এলাকায় গিয়েছে। 
দক্ষিণ দিল্লির এই বহুতলটি বসতবাড়ি। কিভাবে ভেঙে পড়ল বাড়ি তা স্পষ্ট হয়নি। তবে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে দিল্লিতে।  
দুপুর দেড়টা নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। ছুটে এসে উদ্ধারের প্রাথমিক কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয়েরাই। দক্ষিণ দিল্লির এই অংশে জনবসতি অত্যন্ত ঘন। তার মধ্যে রয়েছেন পড়তে আসা বহু ছাত্রছাত্রী।

Comments :0

Login to leave a comment