CBSE OSM CONTROVERCY

বিপদে সিবিএসই পরীক্ষার্থীরা, দায়ী মোদী সরকারের শিক্ষা মন্ত্রক ( দেখুন ভিডিও )

জাতীয়

সিবিএসই  দ্বাদশের হাজার হাজার পরীক্ষার্থী  তাদের উত্তরপত্রের স্ক্যান করা কপি পেতে গিয়ে সমস্যার অভিযোগ জানিয়েছেন। ওই উত্তরপত্রে তাদের পরীক্ষার মূল্যায়ন জানানো হয়েছিল। একাধিক ছাত্রছাত্রীর অভিযোগ, সিবিএসই যে উত্তরপত্র দিয়েছে তা অন্যের। হাতের লেখাই মিলছে না। এই বছর  ১৭ লক্ষ ছাত্রছাত্রী  সিবিএসই দ্বাদশের পরীক্ষা দেয়। পরবর্তী সময় যদিও বোর্ডের তরফে এই ঘটনায় তাদের ভুল স্বীকার করা হয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীন এই বোর্ড। মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

বৃহস্পতিবার, বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর অসঙ্গতি স্বীকার করেছেন শিক্ষা মন্ত্রী। কিন্তু বারবার ‘ভুল’ আর সামান্য স্বীকারোক্তিতেই পার পেয়ে যাচ্ছেন তিনি। ভুগছে অসংখ্য ছাত্রছাত্রী।
ছাত্র সংগঠন এসএফআই’র পাশাপাশি শিক্ষা মহলের বড় অংশ বলছে, আর কতদিন নরেন্দ্র মোদী সরকার বা তার শিক্ষা মন্ত্রকের বেনিয়মের দায় বইতে হবে ছাত্রছাত্রীদের। ( দেখুন ভিডিও) 
 

Comments :0

Login to leave a comment