চরম আবহাওয়া এবং প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী কর্পোরেটের লোভ। এই লোভের কারণেই পরিবেশ ধ্বংস করা হচ্ছে।
নেপালে হড়পা বানে সহস্রাধিক মৃত্যুর ঘটনায় গভীর শোক জানিয়ে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
রবিবার পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, নেপালের বিপর্যয় জলবায়ু পরিবর্তনের প্রতিফলন। হিমালয়ে হিমবাহ গলে গিয়ে চীন এবং নেপালকে বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। হিমবাহ গলে যাওয়া এবং তার পাশাপাশি দায়ী আগাম সতর্কতা ব্যবস্থার অভাব। (আরও দেখুন: বাতিল কর দেউলিয়া বিধি, সুভাষ চন্দ্রকে ঋণ ছাড় প্রসঙ্গে দাবি পলিট ব্যুরোর)
পলিট ব্যুরো বলেছে, এল নিনোর ক্ষতিকর প্রভাবও টের পাওয়া যাচ্ছে। আসামে মতো রাজ্যে অসময়ে বন্যায় বিপর্যয় নেমে এসেছে। আবার একাধিক রাজ্যে বৃষ্টিপাতের অভাব এবং খরা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
আন্তর্জাতিক পরিস্থিতি প্রসঙ্গে পলিট ব্যুরো বলেছে, ভূ-রাজনৈতিক সংঘাত এবং অর্থনৈতিক নীতিতে অনিশ্চয়তা বাড়ছে। পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে জ্বালানি এবং আর্থিক বাজার টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে। বৃহৎ বিভিন্ন অর্থনীতি ঋণ এবং চড়া মূল্যবৃদ্ধির সঙ্কটের মুখে পড়েছে।
বিশ্বজুড়ে সংঘাত, বিশেষ করে, পশ্চিম এশিয়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে পলিট ব্যুরো।
সেই সঙ্গে পলিট ব্যুরোর দাবি, দিল্লিতে ‘ব্রিকস’ বৈঠকে ভারত সরকারকে আমেরিকার আগ্রাসনের নিন্দা করতে হবে। আগ্রাসনের মুখে থাকা প্যালেস্তাইন, কিউবা এবং ইরানের প্রতি সংহতির বার্তা দিতে হবে।
Polit Bureau on Nepal
প্রাকৃতিক বিপর্যয়ে দায়ী কর্পোরেটের লোভ, নেপালের বিপর্যয়ে শোক জানিয়ে বলল পলিট ব্যুরো
×
Comments :0