বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ঘিরে অবহেলা চরমে। যে বিভাগে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করতেন। এখন কাজ চালানো হচ্ছে ৭০০ শ্রমিককে দিয়ে। এই বিভাগেই গলিত ধাতু পড়ে মৃত্যু হয়েছে আট শ্রমিকের।
মঙ্গলবার ক্ষোভ জানিয়ে একথা বলেছে সিপিআই(এম)। এদিন বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে দগ্ধ শ্রমিকদের চিকিৎসার খোঁজ নিতে হাসহাতালে গেলেন সিআইটিইউ এবং সিপিআই(এম) এবং সিআইটিইউ নেতৃবৃন্দ। মৃত ৮ শ্রমিকের পরিবারের সঙ্গেও দেখা করেন তাঁরা।
সিপিআই(এম) অন্ধ্র প্রদেশ রাজ্য সম্পাদক ভি শ্রীনিবাস রাও, কেন্দ্রীয় কমিটির সদস্য কে লোকনাথম, সিআইটিইউ রাজ্য সম্পাদক এভি নাগেশ্বর রাও সহ নেতৃবৃন্দ যান হাসপাতালে।
গত সোমবার, এই ইস্পাত কারখানায় গলিত ধাতু পড়ে কর্মরত শ্রমিকদের ওপর। ঘটনাস্থলেই মারা যান ৮ শ্রমিক। মৃত প্রত্যেকের পিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছে সিপিআই(এম)।
সিপিআই(এম) বলেছে এই রাষ্ট্রায়ত্ত কারখানায় শ্রমিক সুরক্ষা ঘিরে চরম গাফিলতি হয়ে চলেছে। তার জন্য দায়ী কেন্দ্র এবং রাজ্যের সরকার।
সিপিআই(এম) বলেছে, দক্ষ ৫ হাজার ঠিকা শ্রমিককে বসিয়ে দেওয়া হয়েছে। বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে কয়েকশো স্থায়ী শ্রমিককে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীকে ঘটনা সম্পর্কে বিশদ তথ্য জানাতে হবে। বন্ধ করতে হবে বেসরকারিকরণের নীতি।
Vishakha Steel Plant CPI-M
বিশাখা স্টিল প্ল্যান্টে অবহেলা চরমে, ৮ শ্রমিকের মৃত্যুতে ক্ষোভ সিপিআই(এম)’র
বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে শ্রীনিবাস রাও সহ সিপিআই(এম) ও সিআইটিইউ নেতৃবৃন্দ।
×
Comments :0