CPI-M Maldah

কালিয়াচকে কর্মীসভা, বাম বিকল্প নিয়ে পৌঁছানোর আহ্বান

জেলা

কালিয়াচকে কর্মীসভায় শতরূপ ঘোষ।

রাজ্যের তীব্র সঙ্কট থেকে মুক্তি পেতে বিকল্প একমাত্র বামপন্থাই। নিবিড় মতবিনিময়ে সেই বাস্তবতা তুলে ধরা প্রয়োজন। নির্বাচনকে সামনে রেখে করতে হবে এই কাজ।
মঙ্গলবার মালদহে কর্মীসভায় এই আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) নেতৃবৃন্দ। ভোটার তালিকায় প্রকৃত সব ভোটারের নাম রাখার দাবিতে আন্দোলন জারি রাখার আহ্বানও জানান তাঁরা। 
এদিন মালদহের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কর্মীসভা হয়। মঙ্গলবার দুপুরে কালিয়াচক-৩ ব্লকের বৈষ্ণবনগর ও গোলাপগঞ্জ এরিয়া কমিটির উদ্যোগে প্রমোদ ভবনে হয় কর্মীসভা। সভায় সভাপতিত্ব করেন রিয়াজউদ্দিন বিশ্বাস। বক্তব্য রাখেন সিপিআই(এম)‘র রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ, জেলা সম্পাদক কৌশিক মিশ্র, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দোলন চাকি ও এলাকার প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ। 
বক্তারা বলেন, কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দলের জনবিরোধী ও দুর্নীতির কথা তুলে ধরে মানুষকে সচেতন করতে হবে। তাঁরা বলেন, ভোটার তালিকা সংশোধন করতে এসআইআর নিয়ে মানুষকে যেভাবে হয়রানি করা হয়েছে তাতে মানুষ আতঙ্কিত। একজন বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায় তা নিয়েও কর্মীদের সতর্ক নজর রাখার পাশাপাশি মানুষের পাশে থাকতে হবে।
সিপিআই(এম)’র প্রতিনিধি দল কালিয়াচক-৩ ব্লকের বিডিও-কে স্মারকলিপি ভোটার তালিকা নিয়েই। প্রতিনিধি দলে বৈষ্ণবনগর নির্বাচনী কমিটির আহ্বায়ক ফিরোজ সেখ সহ প্রিয়ব্রত মন্ডল, বাদেশ আলি, সুকুরুদ্দিন সেখ, মোস্তাফা হোসেন, সুফল চন্দ্র মন্ডল, দ্বিজেন দাস।

Comments :0

Login to leave a comment