দিল্লির প্রীত বিহার এলাকায় ২২ বছর বয়সী এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ। সংবাদ সংস্থার খবরে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। ওই তরুণী ক্যাফেটিতে কাজ করতেন এবং তিনি তাঁর দুই সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। নির্যাতিতার অভিযোগ, একটি ক্যাফেতে পার্টি চলাকালে দুই যুবক তাকে ধর্ষণ করে। ঘটনাস্থলে থাকা অন্যরাও অভিযুক্তদের সহযোগিতা করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দলবেঁধে ধর্ষণসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। এখন পর্যন্ত পুলিশ দুই মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
নির্যাতিতা অভিযোগে পুলিশকে জানিয়েছে, তিনি সব অভিযুক্তকে চিনতেন। সোমবার রাতে তিনি তাদের সঙ্গে পার্টি করতে প্রীত বিহারের ক্যাফেতে গিয়েছিলেন। তাঁর অভিযোগ রাত প্রায় সাড়ে ১১টায় ক্যাফেটি বন্ধ হয়ে যায়। তবে, পার্টিতে উপস্থিত একজনের কাছে ক্যাফের চাবি ছিল। এই চাবি ব্যবহার করে ক্যাফেটি পুনরায় খোলা হয় এবং সবাই পার্টি চালিয়ে যায়। সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, পার্টিতে মোট সাতজন ছিলেন। তারা সবাই মদ্যপান করেন। ভোর সাড়ে ৩টার দিকে ক্যাফে ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরেই, মহিলাটি অভিযোগ করেন যে দুজন যুবক তাঁকে ধর্ষণ করেছে। নির্যাতিতা আরও অভিযোগ করেন, পার্টিতে উপস্থিত অন্যরাও অভিযুক্তদের সহায়তা করেছিল। পুলিশি তদন্ত করে জানতে পেরেছে, নির্যাতিতা একটি ক্যাফেতে কাজ করেন। কয়েকজন অভিযুক্তও তাঁর সঙ্গে একই ক্যাফেতে কাজ করেন।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ দলবেঁধে ধর্ষণসহ একাধিক ধারায় একটি এফআইআর দায়ের করেছে। এখন পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দুই মহিলা এবং একজন পুরুষ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। সেই সঙ্গে পার্টিতে উপস্থিত থাকা সকলের ভূমিকা নিয়েও তদন্ত করছে। ঘটনাটি কীভাবে ঘটল এবং এতে কারা জড়িত ছিল, তা জানার চেষ্টা করছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশ দল অভিযান চালাচ্ছে। তদন্ত চলছে।
Delhi Gang-Raped
দিল্লিতে তরুণীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে দুই মহিলা সহ গ্রেপ্তার ৩
×
Comments :0