Delhi Police forcibly detained opposition leaders

বিক্ষোভরত রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধীদের জোর করে আটক করলো দিল্লি পুলিশ

জাতীয়

বিক্ষোভরত রাহুল গান্ধীকে জোর করে আটক করছে দিল্লি পুলিশ।

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভরত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী নেতাদের জোর করে আটক করলো দিল্লি পুলিশ। 
গতকাল সিজেপির " সংসদ চল' অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ছাত্রদের উপর নির্মমভাবে আক্রমণ চালায় দিল্লি পুলিশ।সেই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার পিএমও-র সামনে বিক্ষোভ দেখান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। সেইসময়  হঠাৎই রাহুল গান্ধীর সঙ্গে কথা বলতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জানা যায়, রাহুল গান্ধীকে বিক্ষোভ থেকে উঠে যাওয়ার জন্য অনুরোধ ও করেন তিনি।  তারপরেও রাহুল গান্ধী বিক্ষোভ চালিয়ে যান। এরপরেই, একটি এক্স পোস্ট করে জিতেন্দ্র সিং রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, সরকার তাঁর দাবি মেনে নেওয়া সত্ত্বেও তিনি বিক্ষোভ বন্ধ করছেন না। 
এরপরেই দেখা যায় দিল্লি পুলিশ জোর করে বিরোধী নেতাদের আটক করে বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ একে একে সব বিরোধী নেতাদেরই আটক করে পুলিশ। 
একটি জাতীয় স্তরের সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, দিল্লি পুলিশের হাতে আটক হওয়ার সময় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বলেন, "ওরা কাপুরুষ। ওরা ভীত। আমরা ওদের দেখে ভয় পাই না। বরং ওরাই আমাদের দেখে ভয় পায়।" 

Comments :0

Login to leave a comment