সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট শহরের অশ্বিনী কুমার এলাকায় একটি গয়না তৈরির কারখানায়। সেপটিক ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত গ্যাসের জন্যই তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ প্রাথমিক ভাবে জানিয়েছে যে সুরক্ষা ব্যবস্থা না মেনেই এই কাজ করা হচ্ছিলো।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য রবিবার সকালে একজন সুপারভাইজার ও তিনজন শ্রমিক ট্যাঙ্কটিতে প্রবেশ করেন। প্রবেশ করার পরই ট্যাঙ্কটির ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে চারজনই জ্ঞান হারান। প্রাথমিক তদন্তে জানা গেছে যে, শ্রমিকদের কেউই প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম না নিয়েই কাজ করছিলেন। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। চারজন শ্রমিককে ট্যাঙ্ক থেকে বের করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় কর্তৃপক্ষের কোনও অবহেলা ছিল কী না তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করা হয়েছিল কিনা এবং কোনও ত্রুটির রয়েছে কি না, তার জন্য কে দায়ী তারও তদন্ত করা হবে।
Comments :0