Ebola Guajarat

কঙ্গোর ব্যবসায়ীর নমুনা ইবোলা পরীক্ষার জন্য পাঠালো গুজরাট

জাতীয়

কঙ্গোর থেকে আসা এক ব্যবসায়ী সহ তিনজনের দেহরস ইবোলা পরীক্ষার জন্য পাঠালো গুজরাটের স্বাস্থ্য দপ্তর। গুজরাটের স্বাস্থ্য মন্ত্রী প্রফুল পানসেরিয়া জানিয়েছে যে জ্বর হওয়ায় ওই ব্যবসায়ীকে ভদোদরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে রোগীকে আমেদাবাদের সিভিল হাসপাতালের ইবোলা ওয়ার্ডে ভর্তি করা হয়।
আফ্রিকার কঙ্গোয় ইবোলায় পরপর মৃত্যুর জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বজুড়ে সতর্কতার বার্তা দেয়।  
এদিকে গুজরাটেরর স্বাস্থ্য দপ্তর জানিয়েছে আক্রান্ত ব্যবসায়ী কঙ্গো থেকে পাঁচ-সাতদিন আগে মুম্বাইয়ে পৌঁছান। তাঁর সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের নমুনাও পাঠানো হয়েছে ইবোলা পরীক্ষার জন্য। তবে ভাইরাস আছে কিনা নিশ্চিত হয়নি।

Comments :0

Login to leave a comment