Potato Grower Kalna

দাম নেই ফসলের, কালনায় ঝুলন্ত অবস্থায় মিলল আলুচাষির দেহ

জেলা

আলু চাষ হলেও মিলছে না দাম। ছবি সংগ্রহ থেকে।

ফের অস্বাভাবিক মৃত্যু হলো এক আলুচাষির। নিজেদের বাড়িতে ট্রাক্টরের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায় এই কৃষক শৈলেন ঘোষকে। এই কৃষক, আটাত্তর বছরের শৈলেন ঘোষের বাড়ি কালনা-২ ব্লকের কাদিপাড়া গ্রামে। 
রবিবার বেলা সাড়ে দশটা নাগাদ তাকে বাড়িতে ট্রাক্টরের ঘরে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 
রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু চাষিরা ফসল রাস্তায় ফেলে প্রতিবাদ করছেন। আলুর চাষে খরচ বেড়েছে লাফিয়ে। অথচ আলুর দর মিলছে না। রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবিতে আন্দোলনে শামিল সারা ভারত কৃষক সভার মতো কৃষক সংগঠনগুলি। 
কালনার এই আলুচাষির পরিবার জানিয়েছে যে শৈলেন ঘোষ বেশ কিছু জমিতে আলুচাষ করেছিলেন। আলুর দাম ঠিক মতো না থাকায় মানসিক অবসাদে ভুগছিলেন। এক বস্তা আলু বিক্রি করে একজন খেতমজুরের মজুরিও উঠছে না বলে রবিবার সকালেই ছেলে-বউমাদের তিনি বলেন। এরপরই সারে ১০টা নাগাদ ট্রাক্টরের ঘরে তাঁকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখা যায়।
সারা ভারত কৃষক সভার দাবি, সঠিক বিপণন, সংরক্ষণ ও রপ্তানি ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে এই চরম দরপতন। প্রকৃত চাষিদের সমস্ত আলু হিমঘরে সংরক্ষণের নিশ্চয়তা, ভিনরাজ্য ও প্রতিবেশী দেশে আলু পাঠাতে পুলিশি হয়রানি বন্ধ করার দাবিও তুলে কৃষক সভা। 
রাজ্যের আলুচাষিদের অভিযোগ প্রক্রিয়াকরণ শিল্পের অভাবে প্রতি বছর আলুচাষে সঙ্কট ঘনীভূত হচ্ছে। 

Comments :0

Login to leave a comment