দুর্নীতির তদন্তের মুখে পড়ে কংগ্রেসের সব পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন হরিশ রাওয়াত। তা নিয়ে শুরু হয় শোরগোল। শেষে তিনি জানালেন, কংগ্রেসের পদ তিনি ছাড়ছোন না। কংগ্রেসও ছাড়ছেন না।
রাওয়াত সোশাল মিডিয়ায় লিখেছেন, আমার আগের পোস্ট দেখে কোনও কোনও সংবাদমাধ্যম বলেছে যে আমি কংগ্রেস ছাড়ছি। কংগ্রেসের সদস্যপদ আমার রক্তে মিশে রয়েছে।
সেই সঙ্গে দেরাদুনে তাঁর বাসভবনে কেন্দ্রীয় সংস্থা ইডি-র তল্লাশিকে ‘ভণ্ডামি’ বলেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের জাতীয় কর্মসমিতির স্থায়ী আমন্ত্রিত এই সদস্য।
রাওয়াত বলেছেন যে কংগ্রেস দেশে দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। তাঁর বাসভবনে ইডি-র তল্লাশি সেই লড়াইকে দুর্বল করতে পারে। এমন সম্ভাবনা দেখা দিলে তিনি প্রয়োজনে পদত্যাগপত্র দেবেন। কিন্তু এমন কোনও পদত্যাগ পত্র জমা তিনি দেননি।
রাওয়াত এবং তাঁর আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি টাকার বেশি মূল্যের নগদ এবং গয়না উদ্ধারের দাবি করেছে ইডি। ২০১৬-তে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের পরীক্ষা নেয়। সেই পরীক্ষা ঘিরে অভিযোগ ওঠে। ইডি ওই মামলার তদন্তে তল্লাশি চালায় রাওয়াতের বাসভবনে।
রাওয়াত বলেছেন, কংগ্রেস সরকারের মেয়াদে উত্তরাখণ্ডে ৪২ সরকারি পদ পরীক্ষার মাধ্যমে পূরণ করা হয়েছে। তার মধ্যে কোনও ক্ষেত্রে ভুল বিবেচনা হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে দায় নিতে তৈরি আছে। জনতার উদ্দেশ্যে বলেছেন, দুর্নীতির তথ্য থাকলে ইডি বা রাজ্য পুলিশের হাতে দিন।
Harish Rawat Congress
ইডি তল্লাশি পর প্রশ্ন, কংগ্রেস ছাড়ছেন না জানালেন রাওয়াত
×
Comments :0