ধর্মঘটের প্রস্তুতিতে রাজ্যজুড়ে প্রচারে শামিল শ্রমিক শ্রেণি। সিআইটিইউ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের পাশাপাশি প্রচারে রয়েছেন একাধিক গণ সংগঠনের কর্মী ও নেতারা।
ধর্মঘট ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। বুধবার সারা রাজ্যে সন্ধ্যের পর থেকে ফের হবে প্রচার।
গত মঙ্গলবার জলপাইগুড়িতেও হয়েছে মিছিল। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, কর্মচারী ফেডারেশন ও গণসংগঠন সমূহের যৌথ মঞ্চের ডাকে মঙ্গলবার সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় থেকে শ্রমিক কর্মচারী ও শ্রমজীবী মানুষের এক বিরাট মিছিল জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ অতিক্রম করে বড় পোস্ট অফিস মোড়ে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শ্রমিক নেতা পীযূষ মিশ্র, জীবন সরকার, ময়ুখ বিশ্বাস, কৃষক নেতা জিতেন দাস, প্রকাশ রায়, মহিলা আন্দোলনের নেত্রী পিয়ালী গুহ রায়, কর্মচারী আন্দোলনের নেতৃত্ব বাণীব্রত সাহা, অপূর্ব ঘোষ, যুবনেতা দেবরাজ বর্মন, ছাত্র নেতা অরিন্দম ঘোষ, এলআইসিআই কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃত্ব ধ্রুবজ্যোতি গাঙ্গুলি, খেতমজুর আন্দোলনের নেতৃত্ব কৌশিক ভট্টাচার্য সহ অন্যান্য ট্রেড ইউনিয়ন ও কর্মচারী আন্দোলনের নেতৃবৃন্দ।
অবিলম্বে শ্রম কোড বাতিল সহ শ্রমিক-কৃষক বিরোধী সমস্ত কেন্দ্রীয় নীতি বাতিলের দাবিতে হচ্ছে ধর্মঘট। এরাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে শিল্প ধর্মঘট হবে। গণপরিবহন ও স্কুল কলেজ বাদে হবে ধর্মঘট। অন্য শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ধর্মঘট পালিত হবে।
12 February Strike
ধর্মঘটের প্রস্তুতিতে প্রচার চলছে রাজ্যজুড়ে
জলপাইগুড়িতে ধর্মঘটের সমর্থনে বিশাল মিছিলের ছবি।
×
Comments :0