প্রধান বিচারপতিকে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে প্রধান অতিথি করার সিদ্ধান্তে আপত্তি জানালেন ছাত্রছাত্রীরা। হায়দরাবাদের ন্যাশনাল আ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজের বেশ কয়েকজন ছাত্রকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে ঘিরে আপত্তি জানিয়েছেন কর্তৃপক্ষের কাছে।
প্রতিবাদী যুবসমাজকে লক্ষ্য করে সূর্য কান্তের আরশোলা মন্তব্যের জেরে তীব্র প্রতিবাদ ছড়ায় দেশে। তিনি যদিও বক্তব্যের অপব্যাখ্যা করার অভিযোগ তোলেন। তবে সেই ‘ককরোচ’ শব্দকে রেখে তৈরি হয় সংগঠন। যুবসমাজের এই সংগঠন সিজেপি’র আন্দোলনে পদত্যাগ করতে হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীকে।
ছাত্ররা প্রতিষ্ঠানে উপাচার্য এবং নিবন্ধককে জানিয়েছেন যে অতিথিকে প্রতিষ্ঠানের ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হয়। সাংবিধানিক অধিকারকে মর্যাদা দেওয়া এবং অভিযোগ বিবেচনা করার আগ্রহ থাকা উচিত।
প্রধান বিচারপতি দিল্লিতে ছাত্রদের মিছিলে পেলেট গান ব্যবহারের মামলাতেও ‘সময় নেই’ মন্তব্য করেছিলেন। জরুরি শুনানির আর্জি বাতিল করে দেন। সুপ্রিম কোর্ট পরে এই মামলায় একাধিক বিধির কথা বললেও নির্দেশ নিয়ে বিভ্রান্তি দেখা দেয়। অতীতে কোনও অভিযোগ থাকার ছুতোয় পুলিশি হেনস্তার রাস্তা আরও চওড়া করেছে সেই নির্দেশ, বলেছে সিজেপি।
হায়দরাবাদের এই আইন প্রতিষ্ঠানের ছাত্ররা তাঁদের চিঠিতে দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমনের পরও প্রধান বিচারপতির ‘সময় নেই’ মন্তব্যের উল্লেখ করেছেন।
Hyderabad Law Students Opposes CJI as Chief Guest
প্রধান বিচারপতিকে প্রধান অতিথি করতে আপত্তি হায়দরাবাদের আইন ছাত্রদের
×
Comments :0