International Women's Day

নারী দিবস পালিত ধাপা বাইপাসে

জেলা

রবিবার রাজ্যের জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। ওইদিন আন্তর্জাতিক নারী দিবসে ধাপা বাইপাস এরিয়া ট্রেড ইউনিয়ন কো - অর্ডিনেশন কমিটির উদ্যোগে শ্রমজীবী নারীদের নিয়ে দিনটি পালন করা হয়। বিশিষ্ট লেখিকা নার্গিস সাত্তারকে শ্রমজীবী মহিলারা সংবর্ধিত করেন। তাঁর হাতে পুস্প স্তবক ও রাশিয়ার চিঠি বইটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্ধোধনী সঙ্গীত পরিবেশন করেন অনিতা ডিঙ্গল ও অনুরাধা বিশ্বাস। এছাড়াও সিকিউরিটি অ্যান্ড অ্যাল্যায়েড ওয়ার্কম্যান ফেডারেশন'র রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমলিকা সেনগুপ্ত নারী দিবসের গুরুত্ব আলোচনা করেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে (রান্না ঘরে বিজ্ঞান) বিষয়ক আলোচনা করেন মৈত্রেয়ী বোসবিশ্বাস। আলোচনা শেষে সীমা কর্মকার  সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন  আলপনা রায়।
 

Comments :0

Login to leave a comment