‘সংসদ অভিযান’-র প্রচারে বুধবার রাস্তায় সেলস প্রমোশন কর্মীরা। ১-৩ ডিসেম্বর দিল্লিতে সিআইটিইউ’র ডাকে সংসদ অভিযানের সমর্থনে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়ন পূর্ব বর্ধমান জেলা কমিটির ডাকে বর্ধমান খোসবাগান থেকে সেলস প্রমোশন কর্মীদের এক বিরাট মিছিল কার্জন গেটে শেষ হয়। কার্জন গেটে এক পথ সভা অনুষ্ঠিত হয়।
এই পথসভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য অঞ্জন হালদার, জেলা সম্পাদক ইন্দ্রজিৎ কুন্ডু ও সংগঠনের রাজ্য সম্পাদক কৌশিক ব্যানার্জি। সিআইটিইউ-এর ৭টি দাবি ও সেলস প্রমোশন কর্মীদের ৪টি দাবি ব্যাখ্যা করেন কৌশিক ব্যানার্জি। কেন সংসদ অভিযান কর্মসূচি। তারও ব্যাখ্যা দেন তিনি।
পথসভা পরিচালনা করেন সংগঠনের জেলা সভাপতি রবীন চ্যাটার্জি। পথসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশে দিল্লির বুকে ১-৩ ডিসেম্বর ঐক্যবদ্ধ ও ঐতিহাসিক শ্রমিক আন্দোলনকে সমর্থন করার আহ্বান জানানো হয়।
CITU Parliament March Bardhaman
সংসদ অভিযানের সমর্থনে সভা কার্জন গেটে
বর্ধমানের কার্জন গেটে ডব্লিউবিএমএসআরইউ’র সভা।
×
Comments :0