Modi CJP

মাঝরাতে ফের রিল মোদীর, নেই প্রধানের পদত্যাগের কথা

জাতীয়

মধ্যরাতে রিল ছেড়ে ছাত্রদের ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন , ছাত্রছাত্রীদের পরামর্শে তিনি বিশেষ উপকৃত হয়েছেন। 
মোদী বলেছেন যে প্রশ্ন ফাঁস ছোট বিষয় নয়। সংসদে কঠিন আইন যত সম্ভব দ্রুত আনবে সরকার। তবে ভাষণে কোথাও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি মানার ইঙ্গিত নেই। ছাত্ররা সেই দাবিতেই রয়েছেন আন্দোলনে। সময় দিয়েছেন রবিবার পর্যন্ত।
কড়া আইন সমস্যার সমাধান করবে না, ছাত্র বলেছেন আগেই। কারণ দেশের চালু আইনেও শাস্তির সংস্থান আছে। বাস্তবে ‘কোচিং নেক্সাস’ থেকে প্রশ্ন ফাঁস হয়। তার সঙ্গে জড়িয়ে মাথারা। বারবার প্রশ্ন ফাঁসের পরও দায় মাথায় নিয়ে শিক্ষা মন্ত্রীর পদ ধর্মেন্দ্র প্রধান কেন ছাড়বেন না, সেই প্রশ্ন তুলেছেন তাঁরা।

Comments :0

Login to leave a comment