CJP

দেশজুড়ে হবে আন্দোলন, বলছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ

জাতীয়

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবি মানা না হলে দেশ জুড়ে আন্দোলন চলবে। রবিবার মহারাষ্ট্রে নিজের বাড়িতে ফেরার পর এই বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ দীপকে।
ছাত্র এবং যুবদের বিভিন্ন অংশের মঞ্চে পরিণত হয়েছে ককরোচ জনতা পার্টি। গত শনিবার দিল্লির যন্তর মন্তরে সংসদ ভবনের অদূরে প্রথম জমায়েত করেছে অনলাইনে প্রচারের ভিত্তিতে গড়ে ওঠা এই মঞ্চ। 
শিক্ষামন্ত্রী পথ থেকে ধর্মেন্দ্র প্রধানের অপসারণ্যের পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় চরম অরাজকতার বিরুদ্ধে আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এসএফআই নেত্রী ঐশী ঘোষও। শনিবার যন্তর মন্তরে  মঞ্চে ছিলেন তিনিও।
শনিবারের জমায়েত সম্পূর্ণ শান্তিপূর্ণ হওয়ায় ককরোচজনতা পার্টির তরফে অংশ নেওয়া সকলকে অভিনন্দন জানানো হয়েছে। 
দীপ কে বলেছেন শনিবার জন্তুর মন্তরে যে ছাত্র এবং যুব অংশযোগ দিয়েছিলেন তাদের অনেকেই প্রথমবার কোন প্রতিবাদে রাস্তায় নেমেছেন। ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবি কোন ব্যক্তির বিরুদ্ধে নয়। একের পর এক সর্বভারতীয় স্তরের পরীক্ষায় চরম বিনিয়ম এবং গরমিল হয়েছে। ব্যবস্থার মধ্যেই গুরুতর ত্রুটি রয়েছে। একটি গোটা প্রজন্ম এই অব্যবস্থা এবং দুর্নীতির শিকার। তাই ককরোচ জনতা পার্টির আহবানে এমন ব্যাপক সাড়া মিলেছে।

Comments :0

Login to leave a comment