বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলতলের উচ্চতা। নতুন শতাব্দীতে প্রায় ০.৫ মিটার বাড়বে জল। ডুবে যাবে কলকাতা, ঢাকা, মুম্বাইয়ের মতো শহর।
আগস্টে রাষ্ট্রসঙ্ঘের পরিবেশ সংক্রান্ত রিপোর্টে এই মর্মে সতর্কতা জারি করা হয়েছে। ৩১ আগস্ট পেশ হয়েছে এই রিপোর্ট। ‘সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধির বিপদ, মোকাবিলার উপায়’ শীর্ষ রিপোর্ট বলছে যে দক্ষিণ এশিয়ায় সমুদ্রতলের প্রায় সমান উচ্চতায় থাকা বিভিন্ন শহরের ডুবে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে নির্দিষট উল্লেখ রয়েছে কলকাতা, মুম্বাই এবং ঢাকার। তার মধ্যে মুম্বাইকে ঘিরে সবচেয়ে বেশি সতর্কতার আবেদন জানানো হয়েছে। আরব সাগরের তীরে মুম্বাই ডুবে যাওয়ার অর্থ লোনা জল মিশে যাবে মিষ্টি জলের উৎসে।
রিপোর্ট বলছে, কেবল অর্থনীতির সমস্যা হিসেবে বিচার করলে হবে না। প্রায় ১ কোটি ৪০ লক্ষ বাসিন্দা আবাস হারাবেন পাকাপাকিভাবে। অনেক আগে থেকে বিকল্প বাসস্থানের পরিকল্পনা করা জরুরি।
বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রের জলতল বৃদ্ধি কোনও নতুন উদ্ভাবন নয়। বিশ্ব উষ্ণায়ন রোধে প্রতি বছর আন্তর্জাতিক সম্মেলনও করে রাষ্ট্রসঙ্ঘ। কিন্তু, মুখ্যত ধনী দেশগুলির জন্য, উষ্ণায়ন রোধে কাজের কাজ হচ্ছে প্রয়োজনের তুলনায় সামান্যই।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, ২০২৪ সালে সমুদ্র তলের উচ্চতা বৃদ্ধি অতীতের সব নজির ভেঙে দিয়েছে। কেবল সে বছরেই ৫.৯ মিলিমিটার বেড়েছে উচ্চতা। তার আগে, ২০১৪ থেকে ২০২৩ পর্যন্ত জলতল বৃদ্ধির বার্ষিক হার ছিল ৪.৭ মিলিমিটার।
এই রিপোর্টে অনুমান, ২১০০ সালের মধ্যে ০.৫ মিটার বাড়বে জলতলের উচ্চতা। উষ্ণায়নে দায়ী গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণ সবচেয়ে ভালোভাবে হলেও এই বৃদ্ধি হবে। আরও খারাপ পরিস্থিতিতে পশ্চিম অ্যান্টার্কটিকায় বরফের চাদর দ্রুত গলে যাবে। ফলে ২ মিটার পর্যন্ত বাড়তে পারে জলতলের উচ্চতা।
Mumbai Kolkata to bee Submerged
বিশ্ব উষ্ণায়নে ডুববে মুম্বাই-কলকাতা, নতুন রিপোর্ট রাষ্ট্রসঙ্ঘের
×
Comments :0