Mysterious Death

ছয় বছরের শিশুর রহস্য মৃত্যু নদীয়ার কৃষ্ণগঞ্জে

জেলা

ছয় বছরের শিশুর রহস্য মৃত্যু নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত শোনঘাটা এলাকায়। ছয় বছরের শিশুর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। কীভাবে শিশুর মৃত্যু হল, তা নিয়ে রহস্য ঘনিয়েছে। শিশুটি মাঠ সংলগ্ন এলাকায় পড়ে ছিল, তার  সারা শরিরে ছিল একাধিক ক্ষত। পরিবার ও স্থানীয়দের প্রাথমিক অনুমান হিংস্র কুকুরও অথবা শেয়ালের হামলায় মৃত্যু হয়েছে ছোট্ট শিশু রিয়াজ বিশ্বাসের।
স্থানীয় ও পরিবার সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে রমজানের নামাজ পড়তে গিয়েছিলেন শিশুটির বাবা ইসরাইল বিশ্বাস। সেই সময় ছয় বছরের বাচ্চা শিশুকে বাড়ি রেখে মা তাহামিনা বিশ্বাসও নামাজ পড়তে যায়। তখনই শিশুটি মাঠের দিকে হেটে চলে যায়। অনুমান তখনই হয়তো হিংস্র কুকুর নয়তো শেয়াল হামলা চালায় শিশুটির উপর। সেই মুহূর্তে আশেপাশে কেউ না থাকার সুযোগে শিশুটিকে ক্ষতবিক্ষত করে। চিৎকার শুনে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়ে দিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টেই জানা জানা যাবে শিশুর প্রকৃত মৃত্যুর কারণ। সেই অপেক্ষায় রিয়াজের পরিবার ও গ্রামবাসীরা।  

Comments :0

Login to leave a comment