গড়া হয়েছিল ২০১৮-তে। ২৭০টি পরীক্ষা নিয়েছে জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ। অথচ সেই সংস্থায় নেই কোনও স্থায়ী কর্মীই।
সংসদে প্রশ্নোত্তর পর্বে এই হাল স্বীকার করে নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকই। পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কেন্দ্রের বিজেপি জোট সরকারের উদাসীনতা আরও স্পষ্ট হয়েছে জবাবে।
দেশজুড়ে ছাত্ররা আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবিতে সরব। সেই সঙ্গে দাবি, একের পর এক পরীক্ষা বিপর্যয়ে জড়িত এনটিএ-কে বাতিল করতে হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানাচ্ছে যে জাতীয় স্তরের পরীক্ষা নিয়ামক এই সংস্থা এনটিএ স্বশাসিত। অর্থাভাবও নেই। মন্ত্রক সংসদে জানিয়েছে যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ এনটিএ’র আয় ছিল ৫০৪ কোটি টাকা। মাত্র পাঁচ বছরে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সেই আয় দ্বিগুন ছাড়িয়ে হয়ে পৌঁছেছে ১১১৬ কোটি টাকায়। কিন্তু কোনও স্থায়ী নিয়োগ হয়নি।
সিপিআই(এম) সাংসদ ভি শিবদাসনই এনটিএ সম্পর্কে প্রশ্ন রেখেছিলেন রাজ্যসভায়। তার জবাব দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই মন্ত্রকের পূর্ণমন্ত্রীর দায়িত্বে ধর্মেন্দ্র প্রধান।
মন্ত্রী জানিয়েছেন এনটিএ-তে ৩৯টি ‘ডেপুটেশন পোস্ট‘ রয়েছে। সরকারের অন্যত্র কর্মরতদের মধ্যে ‘ডেপুটেশন’ দিয়ে অস্থায়ীভাবে এনটিএ সামলানোর দায়িত্বে পাঠানো হয়। কিন্তু এই ডেপুটেশন পদেরও ১৫টি ফাঁকা রয়েছে। মজুমদার আরও জানিয়েছেন, ৭৩ জনকে বাইরে থেকে আউটসোর্সিংয়ের চুক্তিতে এনে কাজ করানো হচ্ছে।
শিবদাসন বলেছেন, এনটিএ ২৭০টি পরীক্ষা নিয়েছে নিজেদের কর্মীসংখ্যার এই হাল নিয়ে। তার দায় অবশ্যই কেন্দ্রীয় সরকারের। পরীক্ষা ব্যবস্থা কেন্দ্রীকরণ করতে ২০১৮-তে এই সংস্থাকে তৈরি করেছিল কেন্দ্রের সরকারই। সরকার না জানালেও প্রায় ১০০টি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে।
মেডিক্যাল প্রবেশিকা ‘নিট’-র প্রশ্ন ফাঁস ঘিরে বিক্ষোভ ভেঙে পড়েছে। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশিকা সব কিছুতেই এনটিএ। প্রায় সব পরীক্ষায় বেনিয়মের অভিযোগ ব্যাপক।
শিবদাসন বলেছেন, এনটিএ-কে বাতিল করা এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দুই-ই জরুরি। এই বেনিয়ম এবং অব্যবস্থার দায়িত্ব নিতে হবে।
NTA Parliament Education Ministry CJP
ছাত্রদের দাবি সঠিক, স্থায়ী কর্মী নেই এনটিএ-তে সংসদে জানালো প্রধানের মন্ত্রকই
এনটিএ বাতিলের দাবি তুলছেন সারা দেশের ছাত্রছাত্রীরা।
×
Comments :0