Water Tank Collapses In Ranchi

রাঁচিতে জলের ট্যাঙ্ক ধসে অন্তত ১ শ্রমিক মৃত্যু

জাতীয়

ঝাড়খণ্ডের রাঁচিতে একটি জলের ট্যাঙ্ক ধসে অন্তত এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় রাঁচির কোতোয়ালি থানার পেছনে জেলা স্কুল ও মারওয়ারি কলেজের নিকটবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এদিন কোতোয়ালি থানার পেছনের জেলা বিদ্যালয় চত্বরে পুরনো জলের ট্যাঙ্ক হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার সময় সেখানে নির্মাণকাজ চলছিল। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, একজন শ্রমিক মারা গেছেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কোন কোন সংবাদ মাধ্যম জানিয়েছে জলের ট্যাঙ্ক ধসে দুই জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন দুই শ্রমিক। 
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরনো জলের ট্যাঙ্কটি সরিয়ে একটি নতুন ট্যাঙ্ক বসানোর কথা ছিল। পুরনো ট্যাঙ্কটির কাঠামো সরানোর কাজ চলার সময় পুরো কাঠামোটি হঠাৎ ধসে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনিক দল ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চলছে। আটকা পড়া শ্রমিকদের সংখ্যা এবং মৃত শ্রমিকের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে জলের ট্যাঙ্কটির অবস্থা জরাজীর্ণ হয়ে পড়েছিল। পিএইচডি বিভাগ জলর ট্যাঙ্কটি ভাঙার জন্য ৩ কোটি টাকার একটি টেন্ডার দিয়েছিল। এদিন সন্ধ্যায় হঠাৎ এর কাঠামো ভাঙতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই পুরো ট্যাঙ্কটি ধসে পড়ে। তাদের অভিযোগ জলের ট্যাঙ্কটি না ভেঙে মেরামত করার চেষ্টা করা হচ্ছিল, যার ফলে দুর্ঘটনাটি ঘটে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি সানোজ চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘‘প্রাথমিক তথ্যানুযায়ী ধ্বংসস্তূপের নিচে দুজন শ্রমিক আটকা পড়েছেন। তিনি বলেন, "জেসিবিসহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।’’

Comments :0

Login to leave a comment