india cjp

ফের দিল্লির রাস্তায় বিরোধীরা, গান্ধী স্মৃতিতে রাহুল-ব্রিটাস

জাতীয়

লোকসভার বিরোধী সাংসদ এবং ইন্ডিয়া মঞ্চের নেতৃবৃন্দ ‘তিস জানুয়ারি মার্গে’ শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি নিয়েছেন। বর্তমানে তাঁরা একসঙ্গে  সেই খানে যাচ্ছেন।

রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেল এ পোস্ট করে জানিয়েছেন, "নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঘটনায় যেসব পরীক্ষার্থীরা আত্মঘাতী হতে বাধ্য হয়েছেন তাদের আমরা স্মরণ করছি। এছাড়াও দিল্লিতে যন্তর মন্তরে যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছে আমরা তাদের পাশে ও দাঁড়াচ্ছি।
সিপিআই(এম) রাজ্যসভার সংসদ জন ব্রিটাস বলেছেন, "আমরা গণতন্ত্র চাই। আমরা ছাত্র ছাত্রীদের পাশে আছি। শেষ কয়েকদিনে দিল্লিতে পুলিশ ও প্রশাসন যা করেছে তা অত্যন্ত লজ্জার।"

ভবিষ্যৎ আন্দলোনের পথ ঠিক করার জন্য রাহুল গান্ধীর বাসভবনে বিরোধী দলগুলোর এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়ার পরই এই বৈঠকে ডাকা হয়েছে। গোটা ভারত জুড়ে পুলিশি নির্যাতনের শিকার হওয়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এক্স এক পোস্টে সিজেপি বলেছে, "জনসমাবেশে শিক্ষার্থীদের দাবিগুলো উচ্চস্বরে পড়ে শোনাতে হবে। অনুমতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য ছাত্র সংগঠন ও অন্যান্য সংস্থাগুলোর একে অপরের সঙ্গে সহযোগিতা করে আন্দোলন করতে হবে।

 

Comments :0

Login to leave a comment