তাত্ত্বিক পদার্থবিদ্যার অন্যতম অগ্রগণ্য অধ্যাপক দীপক ধর পেয়েছেন ডিরাক মেডেল। আন্তর্জাতিক স্তরে তাত্ত্বিক পদার্থবিদ্যার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই পুরস্কার।
ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স (আইসিটিপি) জানিয়েছে যে আইআইএনএসএ’র অধ্যাপক দীপক ধরকে ২০২৬’র ডিরাক মেডেল দেওয়া হচ্ছে। আইসিটিপি বলেছে, তাত্ত্বিক পদার্থবিদ্যার বিশেষ শাখা স্টাটিসটিক্যাল মেকানিকস সংক্রান্ত গবেষণায় উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হয় ডিরাক মেডেল।
আইসিটিপি’র ব্যাখ্যা, স্ট্যাটিসটিক্যাল মেকানিকসের সাহায্যে বিশাল সংখ্যার কণা ক্রিয়াশীল এমন ক্ষেত্রকে ব্যাখ্যা করা যায়।
অধ্যাপক দীপক ধরকে অভিনন্দন জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এমএ বেবি। অভিনন্দন বার্তা পোস্ট করে বেবি বলেছেন, ২০২২-এ বোলৎজম্যান মেডেল থেকে ২০২৩-এ পদ্ম ভূষণ পুরস্কার পেয়েছেন অধ্যাপক ধর। ভারতের আধুনিক তাত্ত্বিক পদার্থবিদ্যাকে বিকশিত করেছেন তিনি। পদার্থবিদ হিসেবে সুউচ্চ অবদানের পাশাপাশি বহু ছাত্রছাত্রীকে গড়ে তুলেছেন তিনি। তাঁর এই সাফল্য ভারতের বিজ্ঞান এবং বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির পক্ষে গর্বের মুহূর্ত।
Deepak Dhar
ডিরাক মেডেল পদার্থবিদ দীপক ধরকে, অভিনন্দন বেবির
×
Comments :0