মালদহে জেলা প্রশাসনিক ভবনের সামনে স্টেট ব্যাঙ্কের জেলার মুখ্য দপ্তরের সামনে ধর্মঘট চলাকালীন বেলা সাড়ে ১১টার পরে ধর্মঘট ভাঙতে নামল ইংরেজবাজার থানার আইসির নেতৃত্বে পুলিশ।
এখানে পাশাপাশি রয়েছে স্টেট ব্যাঙ্ক ও বিএসএনএল’র জেলার মুখ্য অফিস। কাল রাত থেকেই দুটি দপ্তরের কর্মীরাই ধর্মঘটে সামিল হওয়ায় দুটি দপ্তর ছিল তালাবন্ধ।
বিএসএনএল’র কর্মীরা ধর্মঘটে শামিল হয়ে ব্যাঙ্কের গেটের সামনে বসে পিকেটিং করছিলেন। এরপরই বেলা সাড়ে ১১টার পর বিশাল বাহিনী নিয়ে হাজির হন আইসি।
আইসি প্রথমে ব্যাঙ্কের ম্যানেজারকে দরজার তালা খুলতে বললে তিনি খুলতে অস্বীকার করেন। আইসি নিজেই চাবি নিয়ে তালা খুলিয়ে দিয়ে কর্মীদের ব্যাঙ্কে ঢুকতে বলেন। যদিও ব্যাঙ্কের বেশিরভাগ কর্মী ততক্ষণে বাড়ি ফিরে গেছেন।
ওখানে উপস্থিত ধর্মঘটের নেতৃত্ব সাধারণ মানুষ পুলিশের এই দলদাস ভূমিকা দেখেও বিস্মিত হন। শুধু এতেই পুলিশ থেমে থাকেনি। তারা ফোন করে রাজ্যের শাসক দলের নেতাদের ডাকলে তারাও দ্রুত ঘটনাস্থলে এসে ধর্মঘট ভাঙতে নামে।
এই সময় ধর্মঘট সমর্থকরা খালি গলায় প্রতিবদে শ্লোগান দিতে থাকেন। তাতেও পুলিশ বাধা দিয়ে বলে শ্লোগান দেওয়া যাবে না। আওয়াজ ৬৫ ডেসিবেলের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। অজুহাত হয় পরীক্ষা। অথচ নিকটবর্তী পরীক্ষাকেন্দ্র থেকে ঘটনাস্থল যতদূর তাতে খালি গলা কেন মাইক বাজিয়েও আওয়াজ যাবে না।
Maldah State Bank
ধর্মঘট ভাঙতে দলদাস পুলিশ ব্যাঙ্কের তালা খোলালো, তুমুল প্রতিবাদ কর্মীদের
×
Comments :0