Parliament Reconvene

৩০ নভেম্বর থেকে বসছে সংসদ, সরকারের ঘোষণায় বিতর্ক তীব্র

জাতীয়

৩০ নভেম্বর সংসদের বিশেষ অধিবেশন হতে চলেছে। ওই দিন থেকে শুরু হচ্ছে লোকসভার অধিবেশন, ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্যসভা। 
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, এই সিদ্ধান্ত জানান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এই অধিবেশন ঘিরে দীর্ঘদিন বিতর্ক চলছে। বাদল অধিবেশন অনির্দিষ্টকাল মুলতবুবি হওয়ার একশো দিন পরও সমাপ্তি ঘোষণা না হওয়ায় প্রশ্ন তোলেন বিরোধীরা।
এই অধিবেশনকে ঘিরে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। লোকসভা ও বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ বিল পাশ হয়েছে আগেই। বিরোধীরা সর্বসম্মতিতে বিল সমর্থনও করেন। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার মহিলা সংরক্ষণের সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের শর্ত জুড়েছে নিজেদের নির্বাচনী লাভের আশায়।
পার্লামেন্টের বাদল অধিবেশন স্থগিত হওয়ার পর সংসদের দুই কক্ষেই ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায়। এই ঘটনা ২০০৮ সালে ৮৭ দিনের জন্য সংসদ মুলতুবি হওয়ার রেকর্ডকেও ভেঙে দিয়েছে। 
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু ঘোষণা করেছেন ৩০ নভেম্বর থেকে পুনরায় লোকসভা এবং ২ ডিসেম্বর থেকে রাজ্যসভার বৈঠক শুরু হচ্ছে। উভয় কক্ষের অধিবেশন ৩ ডিসেম্বর  শেষ হতে পারে।
একই অধিবেশন চলাকালীন সংসদের কোনো বর্ধিত বা বিশেষ বৈঠক ডাকতে হলে অন্তত দুই দিন আগে নোটিশ দিতে হয়, আর নতুন একটি অধিবেশন আহ্বান করার ক্ষেত্রে অন্তত ১৪ দিন আগে নোটিশ দেওয়া বাধ্যতামূলক।
ইতিমধ্যে, এ বছর সংসদে শীতকালীন অধিবেশন বসবে কি না, তা নিয়ে জল্পনা চলছে। এর আগে,  ১৯৭৫, ১৯৭৯, ১৯৮৪ এবং ২০২০ সালে কোনও  শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হয়নি।

Comments :0

Login to leave a comment