Biometric technology is being introduced in state schools to monitor attendance.

হাজিরা দেখতে রাজ্যের স্কুলে চালু হচ্ছে বায়োমেট্রিক প্রযুক্তি

রাজ্য

ছবি AI

রাজ্যের স্কুলে স্কুলে বায়োমেট্রিক উপস্থিতি চালু করতে চাইছে রাজ্যের বিজেপি সরকার। ২ জানুয়ারি থেকে সব স্কুলে উপস্থিতির হার নথিভুক্ত হবে বায়োমেট্রিক প্রযুক্তিতে। বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্তির নিয়ম বাধ্যতামূলক হবে শিক্ষকদের জন্য। এআই প্রযুক্তিতে নথিভুক্ত হবে ছাত্রছাত্রীদের উপস্থিতি। 
ডিসেম্বরেই চালু হবে পাইলট প্রজেক্ট। রাজ্যের শিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেছেন যে ছাত্রছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করতে বায়োমেট্রিক প্রযুক্তি সুবিধাজনক হবে।
রাজ্যের স্কুলগুলিতে শিক্ষার উপকরণের অভাব, ক্লাসঘরের অভাব নিয়ে দীর্ঘ সময় ধরে সরব শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সংগঠন। সামাজিক ভাবেও স্কুলে উন্নত পরিকাঠামোর দাবি উঠেছে। সে সবের কোনও ঘোষণা রাজ্যের নেই। তার বদলে খরচা করে বায়োমেট্রিকস চালুর পরিকল্পনা শুনিয়েছেন মন্ত্রী।  
মুখ দেখে চিহ্নিত করণের এই প্রযুক্তির আওতায় থাকবেন ছাত্র এবং শিক্ষক উভয়েই। 
স্কুল শিক্ষা দপ্তর এই পদ্ধতি প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু করবে। এই ব্যবস্থার আওতায় আসবে প্রায় ১.৬০ কোটি ছাত্র এবং ৪ লক্ষ শিক্ষক।

Comments :0

Login to leave a comment