Polit Bureau on CJP and Pradhan's resignation

ছাত্র-যুবদের দৃঢ় সংকল্পে জয়, অভিনন্দন বার্তায় পলিট ব্যুরো

জাতীয়

শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যন্তর মন্তরে উচ্ছ্বাস।

লড়াকু নবীন প্রজন্মকে অভিনন্দন জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। সেই সঙ্গে পরীক্ষা বিপর্যয়ে প্রাথমিকভাবে দায়ী এনটিএ-কে বাতিলের দাবিও তোলা হয়েছে। তোলা হয়েছে ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’ বাতিলের দাবিও। 
শনিবার বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, প্রশ্ন ফাঁস এবং ২২ ছাত্রছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে ছাত্র-যুবদের লড়াইকে অভিনন্দন। দেশজুড়ে ছাত্র যুবদের দৃঢ় সংকল্প এবং আত্মত্যাগ ছাড়া এই জয় সম্ভব হতো না। দেশের বিভিন্ন অংশ পাশে দাঁড়িয়েছে এই লড়াইয়ে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে লাঠি চালানো হয়েছে, দমনের নানা কৌশল কাজে লাগানো হয়েছে। কিন্তু আন্দোলনকে দমানো যায়নি। যে সাহস এবং সংকল্প নিয়ে দেশের নবীন প্রজন্ম এই লড়াই চালিয়েছে তা ভারতীয় গণতন্ত্রের পক্ষে ইতিবাচক। 
পলিট ব্যুরো বলেছে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে স্বাগত জানানো হচ্ছে। কিন্তু তার সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাতিল করা উচিত। বারবার প্রশ্ন ফাঁসের জন্য প্রাথমিকভাবে দায়ী এই এনটিএ। সিপিআই(এম) ফের পরীক্ষা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণের দাবি জানাচ্ছে। বাণিজ্যিকীকরণ, কেন্দ্রীকরণ এবং সাম্প্রদায়িকীকরণের লক্ষ্যে তৈরি ‘জাতীয় শিক্ষা নীতি ২০২০‘ বাতিল হওয়া উচিত। 
পলিট ব্যুরো বলেছে, শিক্ষার ক্ষেত্রে এই পদক্ষেপগুলি না নিলে প্রশ্ন ফাঁস এবং বঞ্চনা চলতেই থাকবে। আশা করা যায় যে ছাত্র যুব আন্দোলন এই দাবিগুলি নিয়ে আন্দোলন জারি রাখবে যেগুলির সঙ্গে তাদের ভবিষ্যৎ জড়িত।

Comments :0

Login to leave a comment