হাঁসফাঁস গরম থেকে ক্ষণিকের স্বস্তি। ঝেঁপে বৃষ্টি নামলো কলকাতায়। বুধবার বিকেলেই হঠাৎ সন্ধ্যা নামলো। কালো মেঘে ঢাকলো আকাশ। শুরু হল ঝড়বৃষ্টির দাপট।
প্রায় ৪০ মিনিট অতিক্রান্ত তবুও থামেনি বৃষ্টি। তুমুল বৃষ্টির সঙ্গে বইতে থাকে ঝড় তার সঙ্গে বজ্রবিদ্যুৎ।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে কমলা সতর্কতা জারি হয়েছে। হুগলী, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের জারি হয়েছে লাল সতর্কতা।
Rain Kolkata
তীব্র গরমের পর কলকাতায় স্বস্তির বৃষ্টি
শিয়ালদহ স্টেশনের সামনে তোলা ছবি।
×
Comments :0