রঞ্জি ট্রফির অন্যান্য খেলার মধ্যে আসাম প্রথম দিনের শেষে ত্রিপুরার বিরুদ্ধে ২২৮/৬ তুলেছে। আসামে শিবশংকর রায় ৫৪ করেন। ত্রিপুরার সন্দীপ সরকার ৬৪ রানে ৩ উইকেট নিয়েছেন। অপর খেলা হায়দরাবাদের ২৭৫ রানে অলআউট হয়েছে অন্ধপ্রদেশের বিপক্ষে। অবিরত রেড্ডি ৬৭ এবং রাহুল রাধেশ অপরাজিত ৫৮ করেন। দিনের শেষে অন্ধ্র বিনা উইকেটে ৯।
অন্য আরেক ম্যাচে বিহার ১৬৬ রানে বরোদার বিপক্ষে প্রথম ইনিংসে শেষ করেছে। বিপিন সৌরভ বিহারের পক্ষে ৫৮ করেন। দিনের শেষে বরোদা ৭৩/৩। অপর খেলায় প্রিয়াংস আর্য (১৯৯) ও অধিনায়ক আয়ুশ বাদোনির (অপরাজিত ১১২) দাপটে ভালো অবস্থায় দিল্লি। প্রথম দিনের শেষে তারা গুজরাটের বিপক্ষে ৩৭৭/৪ তুলেছে। অপর এক ম্যাচে চণ্ডীগড়কে ১০৩ রানে অল আউট করে হরিয়ানা দিনের শেষে ১২৩/৪। নিশান্ত সিন্ধু ৪১ ও যশবর্ধন দালাল ৫৮ রানে ব্যাট করছেন। পঞ্চম উইকেটে তারা ৮৬ রান যোগ করেছেন।
এদিকে মুম্বাই তুষার দেশপান্ডের (৪/৪৬) দাপটে হিমাচল প্রদেশ প্রথম ইনিংসে তুলেছে ১৪০। শেষ খবর পাওয়া পর্যন্ত মুম্বাই ১০৬/২। অন্যদিকে জম্বু কাশ্মীর প্রথম ইনিংসে ২৬০ তুলেছে বিদর্ভের বিপক্ষে। কমলপ্রীত সিং ৯৬ করেন। আরেকটি খেলায়, কেভি অবনীশ (৫৯), করুন নাইয়ার (৪৬), ময়াঙ্ক আগরওয়াল (৪২) ও মানবেশ কুমারের (অপরাজিত ৬৯) এর ভরসায় কর্ণাটক ২৬৩/৮ তুলেছে সৌরাষ্ট্রের বিপক্ষে।
অন্যদিকে শচীন বেবী (১১২) ও মহম্মদ আজহারউদ্দিনের (অপরাজিত ৭২) ব্যাটে ভর করে কেরালা ২৪৫/৬ তুলেছে ওডিশার বিপক্ষে। অন্য এক খেলায় তামিলনাড়ুর গুরজপনিত সিং (৪/৩৪) ও সাই কিশোরের (৪/৪০) বোলিংয়ে উত্তরাখণ্ড ১৩৪ তুলেছে। অবনীশ সুধা ৫৬ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তামিলনাড়ু ২ উইকেটে ৭২। এদিকে রিঙ্কু সিং (১১৮) শতরান করা সত্ত্বেও উত্তর প্রদেশ প্রথম ইনিংসের ২০২ তুলেছে গোয়ার বিপক্ষে। গোয়ার যশ কাশভাঙ্কর (৫/৮৬) বল হাতে সফল। দিনের শেষে গোয়া কোন উইকেট না খুইয়ে ৪৩।
অন্যদিকে, ঝাড়খন্ড ১৬৯ রানে অলআউট হয়ে গিয়েছে মহারাষ্ট্রের বিপক্ষে। মহারাষ্ট্রের ভিকি অসওয়াল ৩৯ টানে ৪ উইকেট নেন। জবাবে প্রথম দিনের শেষে মহারাষ্ট্র তিন উইকেটে ৮৫। আরেকটি খেলায়, মধ্যপ্রদেশ ১৭৭ রানের অলআউট করেছে পুদুচেরিকে। দিনের শেষে মধ্যপ্রদেশের রান ২৩/২। অপর এক খেলায় অধিনায়ক উদয় সরণ (অপরাজিত ১০৬) ও প্রভসিমরন সিংয়ের ব্যাটে (৬২) ভর করে পাঞ্জাব প্রথম দিনের শেষে ২৬৯/৪ তুলেছে ছত্তিশগড়ের বিপক্ষে। আরেকটি শচীন যাদব (অপরাজিত ১১৫) ও করণ লাম্বার (অপরাজিত ৮৯) ব্যাটে ভর করে প্রথম দিনের শেষে রাজস্থান ২৪৭/২ তুলেছে রেলের বিপক্ষে।
Ranji Trophy
রঞ্জি ট্রফিতে বেবী, রিঙ্কুর শতরান
×
Comments :0