Nandigram

শহীদের স্মৃতি নিয়েই বুক স্টল নন্দীগ্রামে

জেলা

রাজ্য জুড়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিজেপি আশ্রিত গুন্ডাদের লেলিয়ে দিয়ে মার্কসীয় ও প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র ভাঙচুরের প্রলয় নৃত্য চালিয়ে যাচ্ছে সঙ্ঘ পরিচালিত বিজেপি। সেই আবহে শহীদের রক্তে রাঙানো নন্দীগ্রামে নন্দীগ্রাম দক্ষিণ এরিয়া কমিটি আয়োজিত মার্কসীয় বুকস্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিপিআই (এম) নেতা হিমাংশু দাস।স্টল উদ্বোধন করে তিনি তার সংক্ষিপ্ত ভাষণে বলেন,
এত অত্যাচার খুন সন্ত্রাস, মিথ্যা মামলা সহ্য করেও কিন্তু লাল ঝান্ডা ও  মতাদর্শ ছেড়ে এখনো মানুষ সকলে চলে যায় নি। 
কিছু মানুষ সামনে আছেন।কিছু মানুষ রাস্তায় আছেন।কিছু মানুষ ভেতরে আছেন। ক্ষমতা থেকে চলে গেছে এবং বর্তমানে আছে দুটিই দক্ষিণপন্থী দলের সরকার।একটি ১৫ বছর ধরে সন্ত্রাস,দুর্নীতি আর লুট চালিয়েছে।শুধু রং পোশাক আর স্লোগান আলাদা হলেও এই পাঁচ মাসে দেখছি একই সরকার।মানুষ কিন্তু আরও খারাপ অবস্থায় পড়েছেন। কি খাব, কি পোষাক পরবো, কি বই কিনব,কি বই পড়বো,কি বলবো,আমার ভোটাধিকার থাকবে কিনা,সবকিছুতে বাধা নিষেধ আসছে। 
তাই প্রথম আঘাত আসছে লেখাপড়ার উপর। হাজার হাজার স্কুল বন্ধ।শিক্ষা বেসরকারিকরণ। যত লেখাপড়া না করা যায় তত রাষ্ট্রের পক্ষে মঙ্গল। তাহলে রাষ্ট্রকে প্রশ্ন করা,ভুল ধরা,হিসেব চাওয়া দরকার হবে না। শুধু দান খয়রাতের দিকে চেয়ে থাকতে হবে। এতে পোষ মানানো যাবে।কিন্তু আমরা কমিউনিস্টরা এর বিরুদ্ধে।আমরা চাই সকলের জন্য কাজ,শিক্ষা,স্বাস্থ্য,খাদ্য,বস্ত্র,বাসস্থান। 
তাই মানুষ সবকিছু জানুক,তা আমরা চাই।জানানোর জন্য আমরা বুক স্টল করি।তাই নন্দীগ্রামের মত জায়গায় বুক স্টল চলছে।এটা আমাদের কোন লুকানো এজেন্ডা নয়। আমাদের বরাবরের স্লোগান বই কিনুন, পড়ুন এবং বই উপহার দিন।

Comments :0

Login to leave a comment