Mekhliganj

গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য মেখলিগঞ্জে

জেলা

সপ্তমীর উৎসবের আবহে নেমে এল বিষাদের ছায়া!
মেখলিগঞ্জ ব্লকের জামালদহ অঞ্চলের ঠুনকিরঝাড় এলাকার বসাকপাড়ায় রবিবার এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নিরঞ্জন বসাক। রবিবার সকালে এলাকার একটি ফাঁকা জায়গায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ প্রশাসন। পরে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিকভাবে স্থানীয় সূত্রে পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের সম্ভাবনার কথা উঠে এলেও, এই ঘটনার নেপথ্যে আসল কারণ কী, তা এখনও নিশ্চিত নয়।
এটি খুনের ঘটনা কি না এবং এর পিছনে কারও হাত রয়েছে কি না, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন সকলের নজর পুলিশি তদন্তের দিকে।

Comments :0

Login to leave a comment