মুক্তধারা
উৎসব ১৪৩৩
কবিতা
সাজো সাজো রব
জাহাঙ্গীর মিদ্দে
১৮ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
রাস্তার পাশের বনে যখন কাশ
মাথা দোলায়।
আকাশ সেজে ওঠে ঝকঝকে নীল সাদায়,
তখন ঠিক বোঝা যায় উৎসবের
ঢাকে কাঠি পড়তে যাচ্ছে।
ভাদ্র শেষে যখন আশ্বিন পড়ে
দিন ছেয়ে যায় ঝলমলে রোদের প্রলেপে,
রাত ভরে যায় জ্যোৎস্নার আলোকিত
ঝরনায়,
তখন ঠিক বোঝা যায় মণ্ডপ সাজতে
চলেছে।
সাদা কাশের সঙ্গে স্বচ্ছ আকাশের
এক অদ্ভুত সাজুয্য ।মিলি জুলি ভাব
চোখের তারায় চলে এলেই বোঝা যায়,
কৈলাসে তোড়জোড় চলছে, পড়ছে
সাজো সাজো রব।
Comments :0