নতুনপাতা
শারদ ১৪৩৩
কবিতা
শিশু শিল্পীদের হাতে পৌঁছে গেল গণশক্তি শারদ ১৪৩৩ সম্ভার
সৌরভ দত্ত
১৯ অক্টোবর ২০২৬
৪র্থ বর্ষ
একদিকে পুড়ছে বই, অন্যদিকে চোর বাগানে মৃত্যু বিভীষিকাময় পরিস্থিতি--চারিদিকে শোকসন্তাপের ছাপ।এরমাঝেও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জগৎবল্লভপুর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল--এলাকার শিশু চিত্রশিল্পীদের গণশক্তি ১৪৩৩ শারদ সংখ্যা প্রদানের অনুষ্ঠান।মাজু বসু পরিবার সম্মিলনীর পূজা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে গণশক্তি শারদ সংখ্যা শিল্পীদের হাতে তুলে দেওয়া হয়। জগৎবল্লভপুর এলাকার ৮ জন শিশু চিত্রশিল্পী অদ্রীশ ব্যানার্জী,সৌরশ্রী দত্ত,নিশা পাছাল,নিশা গোলুই,অহনা কর্মকার,স্নেহাংশু সামন্ত,মিতুশ্রী গোলুই ও ঋষিতা পোড়ের ছবি এবারের গণশক্তি শারদ সংখ্যায় প্রকাশ পেয়েছে।শিশু শিল্পীরা পত্রিকা হাতে পাওয়ার পর তাদের অভিব্যক্তি প্রকাশ করেন এদিনের অনুষ্ঠানে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জগৎ বল্লভপুর শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন--ইন্দ্রজিৎ মুখার্জি, আব্দুল কাদির মিদ্যা, তুষার বসু ও সৌরভ দত্ত। উৎসবের মরসুম গণশক্তি শারদ ১৪৩৩ হাতে পেয়ে তাদের চোখে মুখে হাসির ঝিলিক। এদিনের অনুষ্ঠানে শিশুশিল্পীদের আত্মীয় পরিজনেরা ও এসেছিলেন। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখকশিল্পী সংঘ জগৎবল্লভপুর শাখার সদস্য ইন্দ্রজিৎ মুখার্জী বলেন--"শিশু শিল্পীদের অঙ্কন চর্চায় উৎসাহিত করতে ও বর্তমান সময়ের দাবিকে তাদের কাছে পৌঁছে দিতে আমরা এই অনুষ্ঠান করেছি। পত্রিকা কর্তৃপক্ষের থেকে প্রাপ্ত সৌজন্য সংখ্যা শিশুশিল্পীদের নিজস্ব চিন্তন প্রকাশ পেয়েছে।এই নিয়ে বছর তিনেক ধরে আমরা পুজো পর্ব এই অনুষ্ঠানে আয়োজন করে চলেছি।
Comments :0