রানিবাঁধ ব্লকে প্রায় আড়াই হাজার সরকারি ঘর এসেছে। শবর গ্রামগুলতে ঘর নেই কেন?
প্রকৃত গৃহহীনদের ঘর দিতে হবে। এই দাবিতে মিছিল হলো বিডিও অফিস অভিমুখে। তারপর পুলিশের আটকানো আগল ঠেলে ফেলে ব্লক চত্বরে অবস্থানে বসলেন শবর জনজাতির বাসিন্দারা।
শুধু ব্লক চত্বরে ঢোকা নয়, ব্লক অফিসের ভিতরে ঢুকে পড়লো শবর জনজাতির মানুষ। শেষ পর্যন্ত রানিবাঁধ এর বিডিও অনিতা যশ আন্দোলনকারীদের জানান যে তিনি সংশ্লিষ্ট স্তরে তাঁদের বাড়ির আবেদন গুলি পাঠিয়ে দেবেন, ব্যবস্থা করবেন যাতে তাঁরা বাড়ি পান। উল্লেখ করা যায় যে রানিবাঁধ ব্লকের ১৯টি শবর পল্লীর মধ্যে ১৩ টি এলাকায় একটি শবর পরিবারও সরকারি আবাসনের বাড়ি পাননি। এঁরা জনজাতির মানুষ। রানিবাঁধে প্রায় দেড় হাজার শবর মানুষ আসেন। আদিবাসী অধিকার মঞ্চ ও খেড়িয়া শবর সংগ্রাম সমিতির পক্ষ থেকে এদিন মিছিল, ডেপুটেশন হয় রানিবাঁধ ব্লকে।
Comments :0